NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, অক্টোবর ১৯, ২০২৬ | ৩ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীর দুই আবেদন ফ্রান্সে বিক্ষোভে সহিংসতা : পর্যটন দপ্তরে আগুন, গ্রেপ্তার ১৬০ জনের বেশি যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২ সেই ফেক ভিডিও নিয়ে এবার ক্ষোভ ঝাড়লেন পরীমনি যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নে ৫৪০ দিনের সুবিধা বাতিল নিশ্চিন্তে, নিরাপদে উৎসব উদযাপন করুন : প্রধানমন্ত্রী রাশিয়াকে তহবিল জোগাতে সহায়তা করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ জেলেনস্কির বিতর্কের জেরে প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়াকে বরখাস্ত করলেন ট্রাম্প মেসির ইন্টার মায়ামির সামনে আটলান্টা ইউনাইটেডের চ্যালেঞ্জ, মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে জমজমাট লড়াইয়ের অপেক্ষা
Logo
logo

প্রধানমন্ত্রীর কাছে ৪৭টি অডিট রিপোর্ট হস্তান্তর সিএজি’র


খবর   প্রকাশিত:  ০৭ জানুয়ারী, ২০২৪, ০৩:৪৬ পিএম

প্রধানমন্ত্রীর কাছে ৪৭টি অডিট রিপোর্ট হস্তান্তর সিএজি’র

বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অডিট রিপোর্ট হস্তান্তর করেছে।

সিএজি মোহাম্মদ মুসলিম চৌধুরী মঙ্গলবার (৪ এপ্রিল) প্রধানমন্ত্রীর সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে দেখা করেন। 

সংসদে উপস্থাপনের জন্য রাষ্ট্রপতির কাছে জমা দেওয়ার আগে তিনি প্রধানমন্ত্রীর মূল্যায়নের জন্য মোট ৪৭টি অডিট রিপোর্ট পেশ করেন।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব কে এম সাখাওয়াত মুন বলেন, প্রতিবেদনের মধ্যে দুটি আর্থিক অডিট রিপোর্ট, একটি পারফরম্যান্স অডিট রিপোর্ট, ৪৩টি কমপ্লায়েন্স অডিট রিপোর্ট ও একটি অডিটেড অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট রিপোর্ট অন্তর্ভুক্ত রয়েছে।