NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, অক্টোবর ১৯, ২০২৬ | ৩ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীর দুই আবেদন ফ্রান্সে বিক্ষোভে সহিংসতা : পর্যটন দপ্তরে আগুন, গ্রেপ্তার ১৬০ জনের বেশি যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২ সেই ফেক ভিডিও নিয়ে এবার ক্ষোভ ঝাড়লেন পরীমনি যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নে ৫৪০ দিনের সুবিধা বাতিল নিশ্চিন্তে, নিরাপদে উৎসব উদযাপন করুন : প্রধানমন্ত্রী রাশিয়াকে তহবিল জোগাতে সহায়তা করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ জেলেনস্কির বিতর্কের জেরে প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়াকে বরখাস্ত করলেন ট্রাম্প মেসির ইন্টার মায়ামির সামনে আটলান্টা ইউনাইটেডের চ্যালেঞ্জ, মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে জমজমাট লড়াইয়ের অপেক্ষা
Logo
logo

সৌদি থেকে ৪০ হাজার টন সার কিনছে সরকার


খবর   প্রকাশিত:  ০৮ জানুয়ারী, ২০২৪, ১২:৫৩ এএম

সৌদি থেকে ৪০ হাজার টন সার কিনছে সরকার

ঢাকা: ২৫৭ কোটি ৯৪ লাখ ৪ হাজার ৮০০ টাকা ব্যয়ে সৌদি আরব থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার কিনবে সরকার।

মঙ্গলবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়, কৃষি মন্ত্রণালয়ের বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্তৃক রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় সৌদি আরবের মা আদেন থেকে ১ম লটে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার ২৫৭ কোটি ৯৪ লাখ ৪ হাজার ৮০০ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

 

এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন আইসিটি অধিদপ্তর কর্তৃক ‘শেখ রাসেল ডিজিটাল ল্যাবসমূহ’ পরিচালনার লক্ষ্যে ৩৬ হাজার ২০ জন শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া সংক্রান্ত সেবা ৭৭ কোটি ৬ লাখ ৬৪ হাজার ৩৯৭ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

আজকে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র ১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। ক্রয় কমিটির অনুমোদনের জন্য তিনটি প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। 

ক্রয় প্রস্তাবনাগুলোর মধ্যে কৃষি মন্ত্রণালয়ের একটি, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ১টি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ১টি প্রস্তাবনা ছিল। ক্রয়-কমিটির অনুমোদিত ৩টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ৯৫৯ কোটি ৪০ লাখ ৯৩ হাজার ২২৩ টাকা। মোট অর্থায়নের মধ্যে জিওবি থেকে ব্যয় হবে ৭০১ কোটি ৪৬ লাখ ৮৮ হাজার ৪২৩ টাকা এবং দেশীয় ব্যাংক ঋণ ২৫৭ কোটি ৯৪ লাখ ৪ হাজার ৮০০ টাকা।