NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, অক্টোবর ৩, ২০২৬ | ১৭ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাশিয়া থেকে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি দেশে আসছে আজ ইরান যুদ্ধের মধ্যে ‘কিছু’ অস্ত্রের মজুত কমেছে : ট্রাম্প জাতীয় পতাকা, সেনাবাহিনী, সংসদ সবই আছে, নেই শুধু দেশটাই! ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, বন্ধ প্রায় ৪০০ স্কুল মার্শাল দ্বীপপুঞ্জের পারমাণবিক ক্ষতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে আরও পদক্ষেপের আহ্বান জাতিসংঘের যুক্তরাষ্ট্রের নির্দেশে আগেভাগেই নিউইয়র্ক ছাড়ল ইরানি জাতিসংঘ প্রতিনিধি দল ইরানের নিষেধাজ্ঞা এড়ানো এ-৭ নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়েছেন প্রধানমন্ত্রী সামরিক ঘাঁটির সুরক্ষায় ‘ফোর্ট্রেস আমেরিকা’ ঘোষণা যুক্তরাষ্ট্রের ট্রাম্প-মোদির ‘ফলপ্রসূ’ ফোনালাপ
Logo
logo

এক মাসের বেতন দান করলেন মুশফিক


খবর   প্রকাশিত:  ২৯ জানুয়ারী, ২০২৫, ০৮:০৩ এএম

>
এক মাসের বেতন দান করলেন মুশফিক

স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যয়ের মুখে পড়েছে সিলেট ও সুনামগঞ্জের লাখো মানুষ। সরকারি এবং বেসরকারি নানা মহলের ত্রাণ কার্যক্রমই এখন সর্বগ্রাসী বন্যায় ক্ষতিগ্রস্তদের একমাত্র ভরসা। এবার সেই ত্রাণ কার্যক্রমে যুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।

জানা গেছে, স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে তার এক মাসের বেতনের পুরোটাই বন্যার্তদের সাহায্যে প্রদান করেছেন মুশফিক। সিলেট এবং সুনামগঞ্জে ত্রাণ কার্যক্রমে যুক্ত থাকা সেই স্বেচ্ছাসেবী সংগঠনের এক সদস্য জানিয়েছেন, ‘মুশফিক ভাইর কাছ থেকে আমরা ৬ লাখ টাকা পেয়েছি। দেড় হাজার পরিবারকে আমরা এই টাকা দিয়ে সহায়তা করবো। তাদের রান্না করা খাবার সরবরাহ করবো।’

গত ১৮ জুন সিলেট ও সুনামগঞ্জের বানভাসিদের প্রার্থনায় রেখে মুশফিক নিজের ভেরিফায়েড ফেসবুক পাতায় লিখেছিলেন, ‘বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেটসহ দেশের অন্যান্য অঞ্চলের জন্য দোয়া করছি। মহান আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন এবং আমাদের এই অবস্থা থেকে রক্ষা করুন। আসুন আমরা সবাই ক্ষমা প্রার্থনা করি এবং আমাদের প্রিয়জনের জন্য প্রার্থনা করি।’

সিলেট এবং সুনামগঞ্জের বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। গত ২১ জুন বানভাসিদের জন্য পাঁচ হাজার প্যাকেট খাদ্যসামগ্রী ও নিত্য প্রয়োজনীয় জিনিস পাঠিয়েছে সংস্থাটি।

বাংলাদেশ দল বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকলেও দলের সঙ্গে নেই মুশফিক। পবিত্র হজ পালনের জন্য এই সিরিজ থেকে ছুটি নিয়েছেন তিনি।