NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, অক্টোবর ১৯, ২০২৬ | ৩ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীর দুই আবেদন ফ্রান্সে বিক্ষোভে সহিংসতা : পর্যটন দপ্তরে আগুন, গ্রেপ্তার ১৬০ জনের বেশি যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২ সেই ফেক ভিডিও নিয়ে এবার ক্ষোভ ঝাড়লেন পরীমনি যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নে ৫৪০ দিনের সুবিধা বাতিল নিশ্চিন্তে, নিরাপদে উৎসব উদযাপন করুন : প্রধানমন্ত্রী রাশিয়াকে তহবিল জোগাতে সহায়তা করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ জেলেনস্কির বিতর্কের জেরে প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়াকে বরখাস্ত করলেন ট্রাম্প মেসির ইন্টার মায়ামির সামনে আটলান্টা ইউনাইটেডের চ্যালেঞ্জ, মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে জমজমাট লড়াইয়ের অপেক্ষা
Logo
logo

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনকে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রীর স্বাধীনতা দিবসের শুভেচ্ছা


খবর   প্রকাশিত:  ০৭ জানুয়ারী, ২০২৪, ০৪:০০ এএম

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনকে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রীর স্বাধীনতা দিবসের শুভেচ্ছা

ঢাকা: বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ফিলিস্তিনের পররাষ্ট্র ও প্রবাসী বিষয়ক মন্ত্রী ড. রিয়াদ মালকি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

ড. রিয়াদ মালকি সম্প্রতি একটি শুভেচ্ছাপত্রে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন, বাংলাদেশের সরকার ও জনগণকে আন্তরিক অভিনন্দন জানান।

শুভেচ্ছা বার্তায় ড. রিয়াদ মালকি উল্লেখ করেন, "আমাদের দুদেশের এবং জনগণের মধ্যে বিদ্যমান ঐতিহ্যগত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বন্ধন অত্যন্ত দৃঢ় ও দীর্ঘস্থায়ী ভিত্তির উপর প্রতিষ্ঠিত।" তিনি আরও বলেন, "আমি দৃঢ়ভাবে আস্থাশীল যে, আগামী বছরগুলোতে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সকল পর্যায়ের সহযোগিতা আরও বৃদ্ধির ক্ষেত্রে আমাদের যৌথ প্রচেষ্টা অব্যাহত থাকবে।"

 

এছাড়া ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি এবং সবসময় তাদের ন্যায়সঙ্গত অধিকারের পক্ষে থাকার জন্য বাংলাদেশের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী।

তিনি ড. মোমেনের সুস্বাস্থ্য এবং বন্ধুপ্রতিম বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।