NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

বিলাসবহুল গাড়ি নিয়ে মাদ্রিদে রোনালদো, ভক্তদের উচ্ছ্বাস


খবর   প্রকাশিত:  ৩০ মার্চ, ২০২৪, ১২:৪৩ এএম

বিলাসবহুল গাড়ি নিয়ে মাদ্রিদে রোনালদো, ভক্তদের উচ্ছ্বাস

কঠিন সময় পার করে ফুরফুরে মেজাজে আছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালাদো। জাতীয় দলের জার্সিতে সম্প্রতি অনুষ্ঠিত দুটি প্রীতি ম্যাচের জয়ে অন্যতম জনপ্রিয় এই তারকা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। করেছিলেন গোলও। এরপরই ক্লাবের খেলার বিরতির সময়টাতে অবকাশ যাপনে প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে সঙ্গে নিয়ে বেড়াতে গেলেন পুরনো ডেরা মাদ্রিদে। ক্যারিয়ারের সবচেয়ে শ্রেষ্ঠ সময় কাটানো স্প্যানিশ শহরটিতে গিয়ে পেয়েছেন ভক্তদের ভালোবাসা।

তবে যে বিষয়টি সবচেয়ে বেশি নজর কেড়েছে তা হলো রোনালদোর গাড়ি। বুগাত্তি সেন্তোদিয়েচি নামের গাড়িটি খুবই বিশেষ, কারণ এটি বানানোই হয়েছিল মাত্র ১০টি, যার একটি আছে রোনালদোর কাছে। ২০২০ সালে করোনা সংক্রমণের সময় ৯০ কোটি টাকা দিয়ে গাড়িটি কিনে সিআরসেভেন সবাইকে চমকে দিয়েছিলেন।

অবশ্য রোনালদোর সংগ্রহে আছে বিশ্বের বেশ কিছু নামীদামি গাড়ি। ধারণা করা হয়, রোনালদোর কাছে যেসব গাড়ি আছে, সেগুলোর মূল্য আনুমানিক ১ কোটি ৮০ লাখ ইউরো।

এদিন মূলত জর্জিনাকে নিয়ে বিলাসবহুল গাড়িটিতে করে রেস্তোরাঁয় খেতে যান রোনালদো। সেখানে তাকে দেখেই ঘিরে ধরেন ভক্ত–সমর্থকেরা। সবাই তখন রোনালদো ও তার গাড়ির ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়েন। ভিড় এড়িয়ে রোনালদো গাড়িতে উঠলে নিরাপত্তারক্ষীরা দ্রুত এসে উৎসুক জনতাকে সরিয়ে দেন। এরপর সেখান থেকে যেতে পারেন রোনালদো।