NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, অক্টোবর ১৮, ২০২৬ | ২ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নে ৫৪০ দিনের সুবিধা বাতিল নিশ্চিন্তে, নিরাপদে উৎসব উদযাপন করুন : প্রধানমন্ত্রী রাশিয়াকে তহবিল জোগাতে সহায়তা করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ জেলেনস্কির বিতর্কের জেরে প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়াকে বরখাস্ত করলেন ট্রাম্প মেসির ইন্টার মায়ামির সামনে আটলান্টা ইউনাইটেডের চ্যালেঞ্জ, মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে জমজমাট লড়াইয়ের অপেক্ষা প্লে-অফের সমীকরণে গুরুত্বপূর্ণ লড়াই: সিটি ফিল্ডে এনওয়াইসিএফসির মুখোমুখি এলএএফসি জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডে দারিদ্র্য কমবে ৫ শতাংশ : তিতুমীর যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ শিক্ষক নিহত ছাত্র আন্দোলনে উত্তাল আলবেনিয়া, পদত্যাগ করবেন না জানালেন প্রধানমন্ত্রী
Logo
logo

পদ্মা সেতুতে যান চলাচল শুরু


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৮:০২ এএম

পদ্মা সেতুতে যান চলাচল শুরু

ঢাকা : যান চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে পদ্মা সেতু। শনিবার প্রধানমন্ত্রীর বর্ণাঢ্য উদ্বোধনের পর আজ রোববার ভোর ৬টা থেকে সব ধরনের যানবাহন চলাচল শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত এ সেতুতে। নির্ধারিত টোল দিয়ে সেতু পার হচ্ছে সব যানবাহন।

প্রথম দিনেই সেতুতে ওঠার জন্য রাত থেকে দুই প্রান্তে তৈরি হয় প্রায় ৬-৭ কিলোমিটার দীর্ঘ যানবাহনের সারি। দাঁড়িয়ে ছিল সারি সারি ট্রাক, কাভার্ড ভ্যানসহ অন্যান্য গাড়ি। তবে সকালে সেতু খোলার পর যান চলাচল শুরু হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এর আগে, পদ্মা সেতুর দুয়ার খুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। রোববার সকাল থেকে নির্দিষ্ট পরিমাণ টোল দিয়ে যানবাহনগুলো সুশৃঙ্খলভাবে সেতুর ওপর দিয়ে পদ্মা পার হচ্ছে।

এদিকে, গত ২৩ জুন, পদ্মা সেতুতে ৬০ কিলোমিটারের বেশি গতিতে গাড়ি চালানো যাবে না বলে গণবিজ্ঞপ্তি জারি করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। এছাড়া, পদ্মা সেতুর নিরাপত্তা ও স্থায়িত্ব রক্ষার্থে ব্যবহারকারীদের জন্য কিছু নির্দেশনাও অনুসরণ করতে বলা হয়েছে।