NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

হাসপাতালে ভর্তি পোপ ফ্রান্সিস


খবর   প্রকাশিত:  ১৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:৩৪ এএম

হাসপাতালে ভর্তি পোপ ফ্রান্সিস

আর্ন্তজাতিক ডেস্ক: শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পোপ ফ্রান্সিস। স্থানীয় সময় গতকাল বুধবার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। গত কয়েকদিন ধরে বেশ কিছু শারীরিক সমস্যা দেখা দেয় তার। ভ্যাটিকান সিটি বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, চিকিৎসার জন্য পোপকে আপাতত কয়েকদিন হাসপাতালেই থাকবেন। বেশ কিছুদিন ধরেই শ্বাস নিতে সমস্যা হচ্ছিল তার। 

হাসপাতালের একজন মুখপাত্র মাত্তেও ব্রুনি এক বিবৃতিতে জানিয়েছেন, ৮৬ বছর বয়সী পোপ ফ্রান্সিস শ্বাসকষ্টের সমস্যা নিয়ে বুধবার রাতে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। 

পোপ ফ্রান্সিসের আগে থেকেই শ্বাসকষ্টের সমস্যা ছিল। মাত্র ২০ বছর বয়সে তার ফুসফুসের একটি অংশ কেটে বাদ দিতে হয়। ফুসফুসে অপারেশনের কারণে অল্পতেই তিনি শ্বাসজনিত রোগে আক্রান্ত হয়ে যান। 

ভ্যাটিকানের মুখপাত্র মাত্তেও ব্রুনি বুধবার বলেছেন, আর্জেন্টিনা, ইতালী সহ বিশ্বব্যাপী পোপ ফ্রান্সিসের জন্য প্রার্থনা করা হচ্ছে। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি। জানা গেছে, বুধবার সেন্ট পিটার্স স্কোয়ারে সাধারণ মানুষের সঙ্গে দেখা করেন পোপ ফ্রান্সিস। পোপ ফ্রান্সিস ২০১৩ সাল থেকে ভ্যাটিকান সিটির পোপের দায়িত্বে আছেন।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।