NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, অক্টোবর ১৮, ২০২৬ | ২ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নে ৫৪০ দিনের সুবিধা বাতিল নিশ্চিন্তে, নিরাপদে উৎসব উদযাপন করুন : প্রধানমন্ত্রী রাশিয়াকে তহবিল জোগাতে সহায়তা করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ জেলেনস্কির বিতর্কের জেরে প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়াকে বরখাস্ত করলেন ট্রাম্প মেসির ইন্টার মায়ামির সামনে আটলান্টা ইউনাইটেডের চ্যালেঞ্জ, মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে জমজমাট লড়াইয়ের অপেক্ষা প্লে-অফের সমীকরণে গুরুত্বপূর্ণ লড়াই: সিটি ফিল্ডে এনওয়াইসিএফসির মুখোমুখি এলএএফসি জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডে দারিদ্র্য কমবে ৫ শতাংশ : তিতুমীর যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ শিক্ষক নিহত ছাত্র আন্দোলনে উত্তাল আলবেনিয়া, পদত্যাগ করবেন না জানালেন প্রধানমন্ত্রী
Logo
logo

‘বিদেশিদের বিবৃতি দেশের জন্য কখনো বাধা হয়ে দাঁড়ায়নি, হবেও না’


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৮:০২ এএম

‘বিদেশিদের বিবৃতি দেশের জন্য কখনো বাধা হয়ে দাঁড়ায়নি, হবেও না’

ঢাকা: সাংবাদিক নির্যাতন ও হয়রানির ঘটনায় বিদেশিদের বিবৃতিতে বাংলাদেশের ভাবমূর্তিতে ন্যূনতম আঁচড়ও পড়বে না বলে দাবি করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেছেন, এগুলো সরকার আমলে নিচ্ছে না। এ ধরনের মন্তব্য বা বিবৃতি সরকারের জন্য বাধার কারণ নয়।

আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমাদের সুরক্ষার জায়গাটি কোথায়? বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের ভাষা আন্দোলন, ৩০ লাখ শহীদের আত্মদান, এটি এত ঠুনকো নয়। আমাদের সবার দায়িত্ববান হওয়ার প্রয়োজন আছে এবং যেটাই হোক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বাংলাদেশকে শক্ত হাতে সঠিক দিকনির্দেশনা দিয়ে সামনের দিনগুলোতে এগিয়ে নিয়ে যাবেন। এ ধরনের মন্তব্য, বিবৃতি বা অন্য কোনো কিছু- এগুলো কখনো বাধা হয়ে দাঁড়ায়নি এবং হবেও না।

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমি বিবৃতিটি এখনো দেখিনি। এটা টেকনিক্যাল ইস্যু। এটা তথ্য মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। আর আইনগত বিষয়টি দেখার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের।

তিনি বলেন, যে দেশগুলো বিবৃতি দেয়, সেখানে আইন করা হয়েছে যে রাস্তায় দাঁড়িয়ে একটি গাড়ির পথরোধ করে দাবি প্রতিষ্ঠার চেষ্টা করা হলে সাত বছরের জেল হবে। সে দেশেও আইন পরিবর্তনের জন্য মানুষ রাস্তায় নামছে।

সাংবাদিকদের তিনি আরো বলেন, জবাবদিহিতার ক্ষেত্রে বর্তমান সরকারের যে অর্জন, তা পৃথিবীর বেশির ভাগ দেশ পারেনি। সেই জায়গা থেকে আমি বলতে চাই, এই বিবৃতিতে বাংলাদেশের ভাবমূর্তিতে ন্যূনতম আঁচড়ও পড়বে না। তাদের বিবৃতি দেওয়ার গ্রাউন্ড রিয়ালিটিও আমরা বুঝি।