NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

১৬ জেলার বন্যা পরিস্থিতির উন্নতি


খবর   প্রকাশিত:  ১৯ ফেব্রুয়ারী, ২০২৫, ০৯:৪৭ এএম

১৬ জেলার বন্যা পরিস্থিতির উন্নতি

ঢাকা : বৃষ্টি কমে যাওয়ায় সিলেট-সুনামগঞ্জসহ দেশের বন্যাকবলিত ১৬ জেলার বেশির ভাগ নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে নিচু এলাকার ঘর-বাড়ি ও সড়ক এখনো জলমগ্ন থাকায় দুর্ভোগে আছে মানুষ। বন্যাকবলিত এলাকায় বাড়ছে শিশু ও বয়স্কদের জ্বর, ঠান্ডা ও পানিবাহিত রোগ।

সিলেট অঞ্চলে কুশিয়ারা বাদে বাকি সব নদ-নদীর পানি এখন বিপৎসীমার নিচে। কুশিয়ারার পানি না কমায় সিলেটের দক্ষিণের উপজেলাগুলো এখনো বন্যাকবলিত। দুর্গতদের আশ্রয়ে জকিগঞ্জ ও বিয়ানীবাজার, গোলাপগঞ্জ এলাকায় বাড়ানো হচ্ছে আশ্রয়কেন্দ্রের সংখ্যা।

তবে বন্যাকবলিত এলাকায় ত্রাণ সহায়তা চাহিদার তুলনায় অপ্রতুল, বলছেন বন্যার্তরা। শুকনো খাবারের পাশাপাশি প্রয়োজন চাল,ডাল ও রান্না করা খাবারের।

সুনামগঞ্জে সুরমা নদী বিপৎসীমার নিচ নিয়ে প্রবাহিত হলেও শহরের অন্তত ১৫টি এলাকা এখনো জলমগ্ন। বানভাসিরা অবস্থান করছেন ১০টি আশ্রয়কেন্দ্রে। এ ছাড়া সুনামগঞ্জের ১২টি উপজেলার পানি পুরোপুরি নামেনি। এতে করে দুর্ভোগে আছে প্রত্যন্ত হাওরের বন্যার্তরা।

নেত্রকোনায় এখনো পানিবন্দী দুই লক্ষাধিক মানুষ। পানি কমার পর নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। সেখানে কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা না পাওয়ার অভিযোগ করছে এলাকাবাসী।

কুড়িগ্রামের চরাঞ্চলে পানি না কমায় বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষ। আয় বন্ধ হওয়ায় কোনোমতে ধারদেনা করে সংসার চালাচ্ছেন তারা।

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কিছুটা কমেছে। তবে অনেক এলাকার ঘর-বাড়ি, রাস্তা-ঘাট এখনো পানির নিচে।