NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬ | ৭ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ৮০০ কোটি ডলার জ্বালানি সহায়তার ঘোষণা ট্রাম্পের সহিংস বিক্ষোভে টালমাটাল ফ্রান্স, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল পুলিশ সাফ চ্যাম্পিয়নশিপে থাকতে পারে ভিএআর, উন্নত প্রযুক্তির বল ‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর ‘রঙ্গিলা আসমান’ জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীর দুই আবেদন ফ্রান্সে বিক্ষোভে সহিংসতা : পর্যটন দপ্তরে আগুন, গ্রেপ্তার ১৬০ জনের বেশি যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২ সেই ফেক ভিডিও নিয়ে এবার ক্ষোভ ঝাড়লেন পরীমনি
Logo
logo

সত্য তথ্য প্রকাশ করলে সরকার বাধা দেবে না : আইনমন্ত্রী


খবর   প্রকাশিত:  ০৬ ডিসেম্বর, ২০২৩, ০১:১০ পিএম

সত্য তথ্য প্রকাশ করলে সরকার বাধা দেবে না : আইনমন্ত্রী

ঢাকা: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘যদি সত্য তথ্য প্রকাশ করেন, তাহলে কোনোমতেই এই সরকার সাংবাদিকদের বাধা দেবে না।’ আজ বৃহস্পতিবার সাংবাদিকদের করা এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন মন্ত্রী।

প্রথম আলোর সাংবাদিকের বিরুদ্ধে মামলার বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, যে মামলা করা হয়েছে- সেটা সাংবাদিকদের বিরুদ্ধে নয়, এটা অন্যায়ের বিরুদ্ধে। আপনারা নির্ভীক সাংবাদিক আমি স্বীকার করি।

কিছু কিছু ক্ষেত্রে ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার করা হচ্ছে জানিয়ে আইনমন্ত্রী বলেন, যেখানে ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার করা হচ্ছে, সেখানেই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।