NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

আমিরাতে তিন কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি


খবর   প্রকাশিত:  ৩১ জানুয়ারী, ২০২৫, ০৪:১৬ এএম

>
আমিরাতে তিন কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত মিলিয়ন দিরহাম মাহজুজ লাইভ ড্র লটারিতে প্রায় ৩ কোটি টাকা জিতেছেন এক প্রবাসী বাংলাদেশি। রোববার দেশটির সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে ওই বাংলাদেশির কোটি টাকার লটারি জয়ের খবর দেওয়া হয়েছে।

আমিরাতে হঠাৎ ভাগ্যের চাকা বদলে যাওয়া ওই বাংলাদেশির নাম মোহাম্মদ। তার র‌্যাফেল আইডি নম্বর ৩২২৮৪৪৫৬।

খালিজ টাইমস বলছে, এ সপ্তাহে মাহজুজ সাপ্তাহিক লটারির ১২১তম ড্র অনুষ্ঠিত হয়েছে। এতে বিজয়ী হিসেবে বাংলাদেশের মোহাম্মদ ১০ লাখ দিরহাম পেয়েছেন। বাংলাদেশি অর্থে যা ২ কোটি ৮৬ লাখ ৪২ হাজার ৬৬৪ টাকার সমান।

এছাড়া এ সপ্তাহেই প্রথমবারের মতো লটারিতে রাখা হয় ১০০ গ্রামের সোনার কয়েন। আর প্রথম ব্যক্তি হিসেবে এই সোনার কয়েন জিতে নিয়েছেন ম্যারি গ্রেস নামের এক ব্যক্তি।

 

মাহজুজ লটারির নিয়ম অনুযায়ী, প্রতি সপ্তাহে নিশ্চিতভাবে একজন ব্যক্তি মিলিয়নিয়ার (বাংলাদেশি টাকায় কোটিপতি) হন। এবার সেই ভাগ্যবান কোটিপতি হিসেবে নাম ওঠে বাংলাদেশি মোহাম্মদের। গত সপ্তাহে এক ভারতীয় এই পুরস্কার জিতেছিলেন।

মোহাম্মদসহ এ সপ্তাহে সব মিলিয়ে পুরস্কার জিতেছেন ১ হাজার ৬৩ জন অংশগ্রহণকারী। সবাই মিলে বাড়িতে নিয়ে গেছেন ১৪ লাখ ৬৩ হাজার দিরহাম।

এবার দ্বিতীয় পুরস্কার হিসেবে ২০ হাজার দিরহাম করে জিতে নিয়েছেন পাঁচজন। এছাড়া ১ হাজার ৫২ জন অংশগ্রহণকারীর প্রত্যেকে ২৫০ দিরহাম করে পেয়েছেন।

সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে,  এবারের পুরো রমজান মাসজুড়ে অংশগ্রহণকারীরা সোনার বিভিন্ন পুরস্কার জিতে নিতে পারবেন। এছাড়া আগামী সপ্তাহে একজন ভাগ্যবান বিজয়ী ২০০ গ্রাম ওজনের সোনার কয়েন জিততে পারবেন।

প্রত্যেক সপ্তাহেই এই মাহজুজ লটারির পুরস্কারের পরিমাণ ও পরিধি বাড়ছে। তবে লটারিতে অংশ গ্রহণের নিয়ম সেই আগেরটিই রয়েছে। মাত্র ৩৫ দিরহাম দিয়ে মাহজুজের একটি পানির বোতল কিনে সাপ্তাহিক লটারি এবং গ্র্যান্ড লটারিতে অংশ নেওয়া যাবে। এরমাধ্যমে যে কেউ  গ্র্যান্ড লটারির ২ কোটি দিরহাম অথবা নিশ্চিতভাবে প্রতি সপ্তাহে ১০ লাখ দিরহাম জিতে নিতে পারবেন।