NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

শুরুতেই বাজিমাত শাহিদ-বিজয়ের, রেকর্ড গড়ল ‘ফর্জি’


খবর   প্রকাশিত:  ২৭ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৫ এএম

>
শুরুতেই বাজিমাত শাহিদ-বিজয়ের, রেকর্ড গড়ল ‘ফর্জি’

চিরাচরিত সব ধ্যান-ধারণা ভেঙে চুরমার। বরং উত্তর-দক্ষিণ-মধ্য, বিনোদনের সব ঘরানা কার্যত মিলেমিশে একাকার। আর তাতেই বাজিমাত ‘ফর্জি’র। সবচেয়ে বেশি বার দেখা ভারতীয় ওয়েবসিরিজের শিরোপা মাথায় উঠল। অনলাইন প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত ওয়েবসিরিজগুলোর মধ্যে দৌড়ে সবাইকে পেছনে ফেলে দিল ‘ফর্জি’। গড়ল সর্বকালীন রেকর্ড।

বিজয় সেতুপতি ‘ফর্জি’র মাধ্যমেই বলিউডে আত্মপ্রকাশ করেছেন
ওরম্যাক্স মিডিয়ার সমীক্ষায় সেরার শিরোপা পেয়েছে ‘ফর্জি’। সবমিলিয়ে ৩ কোটি ৭১ লাখ বার দেখা হয়েছে এই ওয়েবসিরিজ। এখনও পর্যন্ত আর কোনও ওয়েবসিরিজের এই রেকর্ড নেই। নিজেই সেরা হওয়ার খুশি সবার সঙ্গে ভাগ করে নিলেন ছবির অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করা শাহিদ কাপুর। দক্ষিণী তারকা বিজয় সেতুপতি 'ফর্জি'র মাধ্যমেই বলিউডে আত্মপ্রকাশ করেছেন।

সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ‘ফর্জি’র এই সাফল্যের খবর ভাগ করে নেন শাহিদ। তিনি লেখেন, ‘ফর্জি জ্বর। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ’। 'ফর্জি'র পরিচালক রাজ অ্যান্ড ডিকে। এর আগে তাদের পরিচালনায় তৈরি 'দ্য ফ্যামিলি ম্যান' ওয়েবসিরিজও বিপুল জনপ্রিয়তা পায়। তবে 'ফর্জি' সব রেকর্ড ভেঙে দিয়েছে। তারাও সোশ্যাল মিডিয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শাহিদের প্রথম ওয়েবসিরিজ এটি, বিজয়েরও
মুখ্য ভূমিকায় শাহিদ এবং বিজয় ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রাশি খান্না, কেকে মেনন, ভুবন অরোরা, রেজিনা কাসান্দ্রা এবং সর্বোপরি অমল পালেকর। সঙ্কটের সঙ্গে যুঝতে যুঝতে এক শিল্পীর জালিয়াত হয়ে ওঠার গল্প বুনেছেন পরিচালক। বিদেশের ‘মানি হাইস্ট’-এর সঙ্গে কিছু দৃশ্যের তুলনা হলেও, ভারতীয় দর্শকদের মাথায় রেখেই তৈরি 'ফর্জি'। শাহিদের প্রথম ওয়েবসিরিজ এটি। বিজয়েরও। 

'ফর্জি'র পরই সমীক্ষায় যথাক্রমে নাম রয়েছে 'রুদ্র: দ্য এজ অফ ডার্কনেস', 'মির্জাপুর ২',  'পঞ্চায়েত ২',  'ক্রিমিনাল জাস্টিস: বিহাইন্ড ক্লোজড ডোরস', 'দ্য নাইট ম্যানেজার', 'দ্য় ফ্যামিলি ম্যান ২', 'তাজা খবর', 'দ্য় গ্রেট ইন্ডিয়ান মার্ডার', 'স্ক্যাম ১৯৯২: দ্য হর্ষদ মেহতা স্টোরি'।