NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ১২, ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

রোমানিয়া থেকে হাঙ্গেরি যাওয়ার পথে ২৮ বাংলাদেশি ও মিসরীয় আটক


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১১:৫৯ এএম

>
রোমানিয়া থেকে হাঙ্গেরি যাওয়ার পথে ২৮ বাংলাদেশি ও মিসরীয় আটক

অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ইউরোপের দেশ রোমানিয়া থেকে হাঙ্গেরি যাওয়ার চেষ্টার সময় ২৮ বাংলাদেশি ও মিসরীয়কে আটক করেছে রোমানীয় কর্তৃপক্ষ। মঙ্গলবার ওই বাংলাদেশি ও মিসরীয়দের আটক করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম স্টিরিপেসার্স।

এতে বলা হয়েছে, রোমানিয়ার পশ্চিমাঞ্চলীয় নাদলাক-২ সীমান্ত ক্রসিং পয়েন্ট পেরিয়ে অবৈধভাবে হাঙ্গেরি যাওয়ার চেষ্টার সময় কর্তৃপক্ষ বাংলাদেশ ও মিসরের ২৮ নাগরিককে আটক করেছে। আটককৃতরা প্যালেট বহনকারী একটি ট্রাকে লুকিয়ে হাঙ্গেরি যাওয়ার চেষ্টা করেছিলেন।

স্টিরিপেসার্স বলছে, ৪২ বছর বয়সী এক ইউক্রেনীয় নাগরিক ট্রাকটি নিয়ে অস্ট্রিয়া যাচ্ছিলেন। রোমানিয়ার আরাদ সীমান্ত পুলিশ বলেছে, যাচাই-বাছাইয়ের সময় গ্রেপ্তারকৃত ব্যক্তিরা বাংলাদেশ এবং মিসরের নাগরিক বলে আমাদের সহকর্মীরা নিশ্চিত হয়েছেন; যাদের বয়স ১৯ থেকে ৪০ বছরের মধ্যে।

আটককৃত অভিবাসীরা ব্যক্তিগত বৈধ নথিপত্রের মাধ্যমে রোমানিয়ায় প্রবেশ করেছিলেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।

দেশটির কর্মকর্তারা বলেছেন, ইউক্রেনীয় ট্রাক চালকের বিরুদ্ধে অভিবাসীদের পাচারের এবং ট্রাকে লুকিয়ে সীমান্ত অতক্রিমের চেষ্টা করা ব্যক্তিদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগের তদন্ত করা হচ্ছে।