NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬ | ৫ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ৮০০ কোটি ডলার জ্বালানি সহায়তার ঘোষণা ট্রাম্পের সহিংস বিক্ষোভে টালমাটাল ফ্রান্স, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল পুলিশ সাফ চ্যাম্পিয়নশিপে থাকতে পারে ভিএআর, উন্নত প্রযুক্তির বল ‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর ‘রঙ্গিলা আসমান’ জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীর দুই আবেদন ফ্রান্সে বিক্ষোভে সহিংসতা : পর্যটন দপ্তরে আগুন, গ্রেপ্তার ১৬০ জনের বেশি যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২ সেই ফেক ভিডিও নিয়ে এবার ক্ষোভ ঝাড়লেন পরীমনি
Logo
logo

পদ্মা সেতুতে প্রথম টোল দিলেন প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:৩০ পিএম

পদ্মা সেতুতে প্রথম টোল দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা: স্বপ্নের পদ্মা সেতুতে প্রথম টোল দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুন্সীগঞ্জের মাওয়া পয়েন্টে মূল অনুষ্ঠান শেষে শরীয়তপুরের জাজিরা পয়েন্টে যাওয়ার সময় তিনি টোল প্রদান করেন।

শনিবার সকালে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর মূল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন সরকার প্রধান। সকাল ১০টায় শুরু হয় এই অনুষ্ঠান। ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে সকাল সাড়ে ৯টায় হেলিকপ্টারে করে মাওয়ায় পৌঁছে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।

মুন্সীগঞ্জের মাওয়া পয়েন্টে পদ্মা সেতুর মূল উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন মন্ত্রিপরিষদ সচিব।