NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনায় সভায় বসছে টাস্কফোর্স


খবর   প্রকাশিত:  ০৩ ডিসেম্বর, ২০২৪, ০৬:৩১ এএম

>
দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনায় সভায় বসছে টাস্কফোর্স

দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনায় সভায় বসছে এ সংক্রান্ত টাস্কফোর্স। রোববার (১৯ মার্চ) সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। 

সভায় সভাপতিত্ব করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সভা শেষে প্রেস ব্রিফিংও করবেন বাণিজ্যমন্ত্রী। 

এটি দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের ৬ষ্ঠ সভা। এ সভায় দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে বলে জানা গেছে। 

এর আগে গত ৪ জানুয়ারি সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের ৫ম সভা অনুষ্ঠিত হয়। 

দাম নিয়ন্ত্রণে আসন্ন রমজানে একসঙ্গে পুরো মাসের পণ্য না কেনার জন্য এদিন ভোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। 

তিনি বলেছিলেন, এক মাসের পণ্য একেবারে না কিনে রেগুলার কিনলে পরে এই চাপটা হয় না। এটা কিন্তু একটা বড় ধরনের ঝামেলা। আমরা সবসময় লক্ষ্য করছি রমজানের প্রথম সাতদিনেই বেশি ক্রাইসিস। রমজান মাসের আগেই সব কিনে নিতে হবে? রমজান মাসে আমার ৩০ কেজি পেঁয়াজ লাগবে, তখন একবারেই কিনে ফেলি! এমনটা হলে তো সমস্যা হবেই। 

এদিন বাণিজ্যমন্ত্রী বলেছিলেন, সব মানুষ যদি একদিনেই মনে করে সব কিনে ফেলবে, তাহলে কীভাবে হবে? সাপ্লাইটা তো ঠিক রাখতে হবে। এটা একটা পজিটিভ মেন্টালিটি, যে হুট করে কেনার দরকার নেই। এটা সারা মাস ধরেই পাওয়া যাবে। আপনারা এক মাসের জিনিস একসঙ্গে কিনবেন না। আর আমরা সার্বিক চেষ্টা করছি, যাতে করে রোজার মাসে আমাদের সেই সমস্যাটা না হয়।