NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া ডন-সামিরার সেই ‘অন্তরঙ্গ’ ছবির নেপথ্যে কী?
Logo
logo

মেসিকে নিয়ে ছড়ানো যেসব খবরে বিরক্ত বাবা


খবর   প্রকাশিত:  ০৩ ডিসেম্বর, ২০২৩, ০৪:১৯ এএম

>
মেসিকে নিয়ে ছড়ানো যেসব খবরে বিরক্ত বাবা

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে নিয়ে নানান গুজব ও আলোচনা নতুন কিছু নয়। তার বেশিরভাগই তার দলবদল নিয়ে।  সম্ভবত মেসির ভবিষ্যৎ গন্তব্য বর্তমানে ফুটবল বিশ্বের সবচেয়ে আলোচিত বিষয়। যদিও সেসব বিষয়ের সবগুলোই যে গুজব সেটিও ঠিক নয়, তবে ছোট ইস্যুকে বাড়িয়ে প্রচার করার প্রবণতাও সত্য। তার সম্পর্কে ছড়ানো এসব বিষয় নিয়ে যারপরনাই বিরক্ত তার বাবা জর্জ মেসি। সম্প্রতি মেসিকে নিয়ে ছড়িয়ে পড়া ৩টি খবরই তিনি উড়িয়ে দিয়েছেন।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক স্টোরিতে তিনটি খবরই ভুয়া বলে উল্লেখ করেন জর্জ মেসি। পরে সেটি ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই স্টোরিতে মেসির বাবা লেখেন, ‘ভুয়া খবর! এসব  বিশ্বাস করা যাবে না। আমরা আর কোনো ভুয়া খবর সহ্য করব না।’

এর আগে একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়, পিএসজির সঙ্গে নতুন করে চুক্তি নবায়ন হচ্ছে না মেসির। আবার কখনও বলা হয় মেসি সৌদি আরবে যাচ্ছেন কিংবা তাকে নেওয়ার জন্য টাকার বস্তা হাতে অপেক্ষা করছে এলএ গ্যালাক্সি। পাশাপাশি মেসির বার্সেলোনা কিংবা নিউ ওয়েল’স ওল্ড বয়েজে ফেরার খবরও প্রচার করেছে অনেকে। এছাড়া পিএসজি কোচ ক্রিস্তফ গ্যালতিয়ের সঙ্গে মেসির সম্পর্ক ভালো নয় বলেও জানিয়েছে অনেক সংবাদমাধ্যম। কিন্তু এতসব খবরের ভিড়ে কোনটা যে সত্যি তা বের করা বেশ কঠিন ব্যাপারই বটে।

যে তিনটি খবরকে জর্জ মেসি মিথ্যা বলে দাবি করেছেন সেগুলো হলো- গ্যালতিয়ের সঙ্গে সমস্যার কারণে মঙ্গলবার মেসির আগে অনুশীলন ছেড়ে চলে যাওয়া। নতুন চুক্তি স্বাক্ষরের জন্য মেসির দেওয়া শর্ত পিএসজির না মানা এবং অন্যটি হলো আল হিলাল থেকে ৬০০ মিলিয়ন ইউরো বেতন দাবি করেছেন মেসি।

তবে মেসির বাবার এমন মন্তব্যের পরও গুজবের ডালপালা খুব সহজেই হয়তো থামবে না। সম্প্রতি জর্জ মেসিকে নিয়েও গুজব শোনা গেছে। বিশেষ করে তার সৌদি আরবে যাওয়ার সঙ্গে মেসির সৌদি ক্লাবের সংযোগ খুঁজতে চেয়েছেন অনেকে। সামনে হয়তো এমন গুঞ্জন আরও শোনা যাবে। অন্তত মেসির ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত কোনো খবর আসা পর্যন্ত তো বটেই।

চলতি বছরের জুনে মেসির সঙ্গে ফরাসি ক্লাব পিএসজির চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। প্রথমে তাদের সঙ্গে মেসির চুক্তিতে অনিচ্ছার কথা শোনা গেলেও পরে তিনি থেকে যাওয়ার ইঙ্গিত দেন। একইসঙ্গে তার জীবনী লেখক ও সাংবাদিক বালেগ জানিয়েছিলেন, পিএসজিতে আবারও থাকতে শর্ত জুড়ে দেওয়ার পাশাপাশি মেসি নিজের দাম বাড়ানোর প্রক্রিয়া শুরু করেছেন।