NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া ডন-সামিরার সেই ‘অন্তরঙ্গ’ ছবির নেপথ্যে কী?
Logo
logo

ভুলভাল ছবিকে অস্কারে পাঠাচ্ছে ভারত : এ আর রহমান


খবর   প্রকাশিত:  ২৪ ডিসেম্বর, ২০২৩, ১০:০৬ পিএম

>
ভুলভাল ছবিকে অস্কারে পাঠাচ্ছে ভারত : এ আর রহমান

৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে সেরা অরিজিনাল গানের পুরস্কার জিতেছে ভারতীয় ছবি আরআরআর-এর নাট্টু নাট্টু গান। আর ১৪ বছর পর ভারতের ঘরে অস্কার প্রবেশ করায় ‘আরআরআর’ ছবির গোটা টিমকে শুভেচ্ছা জানিয়েছিলেন সুরকার এ আর রহমান।

‘নাটু নাটু’ অস্কার পাওয়ার পর পুরনো স্মৃতিতে ফিরে গিয়েছিলেন এ আর রহমান। তার মনে পড়েছিল স্লামডগ মিলিওনিয়ার ছবির জয় হো গানের কথা। কিন্তু এরই মধ্যে হঠাৎ করে ভাইরাল হলো এ আর রহমানের এক সাক্ষাৎকার। যেখানে রহমান বলেছিলেন, সব ভুলভাল ছবিকে অস্কারে পাঠাচ্ছে ভারত।

ভাইরাল হওয়া সাক্ষাৎকারে রহমান আরও বলেন, ভারত থেকে যে ধরনের ছবি অস্কারে পাঠানো উচিত তেমন ছবি পাঠানো হচ্ছে না। এ ব্য়াপারে আমরা ভুল করছি। পশ্চিমের মানুষ তো সেই সব ছবিগুলোর রস বুঝতে পারছেন না। ওদের দিক থেকেও তো ব্যাপারটা ভাবতে হবে। আমরা খালি নিজেদের মতো করে ভাবছি। ছবি নির্বাচনটা খুব ভুল হচ্ছে।

জন্মদিনের দিন ৬ জানুয়ারি সাক্ষাৎকারটি দিয়েছিলেন অস্কার জয়ী এ সুরকার। অর্থাৎ এবারের অস্কারের বহু আগেই তিনি কথাগুলো বলেছিলেন।