NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

আরব সাগরে রাশিয়া-চীন-ইরানের ত্রিপক্ষীয় নৌ মহড়া


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০১:৪১ পিএম

>
আরব সাগরে রাশিয়া-চীন-ইরানের ত্রিপক্ষীয় নৌ মহড়া

আরব সাগরে ত্রিপক্ষীয় নৌ মহড়া শুরু করেছে রাশিয়া, চীন ও ইরান। রাশিয়া বুধবার (১৫ মার্চ) বলেছে, তারা আরব সাগরে চীন এবং ইরানের সাথে নৌ মহড়া শুরু করেছে।

মূলত ইউক্রেন যুদ্ধের বাস্তবতায় বেইজিং এবং তেহরানের সাথে সম্পর্ক জোরদার করতে চায় মস্কো। ফলে এই মহড়াকে বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘মেরিন সিকিউরিটি বেল্ট ২০২৩’ নামক ত্রিপক্ষীয় এই মহড়া ইরানের চাবাহার বন্দরের আশপাশে শুরু হয়েছে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে।

বৃহস্পতিবার ও শুক্রবার নৌবাহিনীর মহড়া অনুষ্ঠিত হবে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অ্যাডমিরাল গোর্শকভ ফ্রিগেট এবং একটি মাঝারি আকারের ট্যাংকার এই মহড়ায় রাশিয়ার প্রতিনিধিত্ব করবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, নৌ মহড়ার সময় এতে অংশ নেওয়া জাহাজগুলো ‘যৌথ যুদ্ধ কৌশল পরিচালনা করবে এবং দিনে ও রাতে আর্টিলারি গোলাবর্ষণ করবে।’

এদিকে পৃথক প্রতিবেদনে বার্তাসংস্থা এপি জানিয়েছে, চীন, ইরান এবং রাশিয়ার নৌবাহিনী এই সপ্তাহে ওমান উপসাগরে যৌথ মহড়া করছে বলে গত মঙ্গলবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। এই তিনটি দেশই যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী দেশ হিসেবে পরিচিত।

অন্য আরও দেশও ‘সিকিউরিটি বন্ড-২০২৩’ অনুশীলনে অংশ নিচ্ছে বলে চীনা এই মন্ত্রণালয় জানিয়েছে। অবশ্য অন্য আর কোন কোন দেশ এই মহড়ায় অংশ নিচ্ছে সে বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ করেনি বেইজিং।

মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এই মহড়া অংশগ্রহণকারী দেশগুলোর নৌবাহিনীর মধ্যে ব্যবহারিক সহযোগিতাকে গভীর করতে সাহায্য করবে... এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় ইতিবাচক শক্তি যোগাবে।’

গত বছরের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে সর্বাত্মক সামরিক অভিযান শুরু করে রাশিয়া। আর এর জেরে পশ্চিমাদের ব্যাপক নিষেধাজ্ঞার মুখে পড়েছে মস্কো। আর তাই বিদ্যমান বাস্তবতায় চীন ও ইরানের সাথে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক জোরদার করার চেষ্টা করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।