NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬ | ১৩ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

রমজানে ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ


খবর   প্রকাশিত:  ২৬ ডিসেম্বর, ২০২৩, ০৬:৩৬ এএম

রমজানে ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ

ঢাকা: আসন্ন রমজান মাসে ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সময়সূচি অনুযায়ী, রোজায় সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ব্যাংকের লেনদেন চলবে।

বুধবার বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি সার্কুলারে জারি করা হয়েছে। তবে লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কাজ গোছাতে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংক খোলা রাখা যাবে। বর্তমানে সকাল ১০টা থেকে ৩টা পর্যন্ত ব্যাংকের লেনদেন হয়। আর ব্যাংক খোলা থাকে বিকেল ৫টা পর্যন্ত।

সাধারণভাবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংকের লেনদেন এবং সন্ধ্যা ৬টা পর্যন্ত ব্যাংক খোলা থাকে। তবে ডলার সঙ্কটের এ সময়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারি সিদ্ধান্তের আলোকে গত বছরের শেষভাগে ব্যাংকের অফিস সময় এক ঘণ্টা কমানো হয়।