NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাতে মালাউইতে নিহত বেড়ে ১৯০


খবর   প্রকাশিত:  ২৪ মার্চ, ২০২৫, ০৪:০১ এএম

>
ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাতে মালাউইতে নিহত বেড়ে ১৯০

পূর্ব আফ্রিকার দেশ মালাউইতে ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাতে নিহত বেড়ে ১৯০ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন কমপক্ষে ৫৮৪ জন ও নিখোঁজ রয়েছেন ৩৭ জন। 

মালাউইয়ের প্রাকৃতিক সম্পদ ও জলবায়ুবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ঝড়টি দুর্বল হয়ে গেলেও এর প্রভাবে দক্ষিণাঞ্চলে ব্যাপক বৃষ্টি ও বাতাস বয়ে যাচ্ছে। যে কারণে ব্যাপক বন্যা ও ক্ষয়ক্ষতির আশঙ্কা বাড়ছে। 

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এক কমিশনার চার্লস কালেম্বা জানিয়েছেন, মালাউইয়ের দক্ষিণ অংশের অবস্থার অবনতি হচ্ছে। অনেক এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে। বহু রাস্তা ও সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনো কোনো এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণে দৃষ্টিসীমা শূন্যে নেমেছে। বিদ্যুৎ সংযোগ ও নেটওয়ার্ক না থাকার সমস্যাগুলোও ভোগাচ্ছে।

dhakapost

গত সোমবার (১৩ মার্চ) দেশটির দক্ষিণাঞ্চলে এই ঘূর্ণিঝড় আঘাত হানে। 

মালাউইয়ের শিক্ষা মন্ত্রণালয় গত রোববার এক বিবৃতিতে বলেছে, ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ১০টি জেলায় বুধবার পর্যন্ত স্কুল বন্ধ থাকবে।

উল্লেখ্য, মালাউই তার ইতিহাসে সবচেয়ে মারাত্মক কলেরা প্রাদুর্ভাব মোকাবিলায় লড়াই করছে। জাতিসংঘের সংস্থাগুলোর আশঙ্কা, ঘূর্ণিঝড় ফ্রেডির জেরে ভারী বৃষ্টিপাত ও সৃষ্ট ক্ষয়ক্ষতির কারণে পূর্ব আফ্রিকার এই দেশটির পরিস্থিতি আরও খারাপ হতে পারে।