NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬ | ১৩ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

চলে গেলেন প্রবীণ ফটোসাংবাদিক জালাল উদ্দিন হায়দার


খবর   প্রকাশিত:  ২৩ নভেম্বর, ২০২৩, ১১:১৭ এএম

চলে গেলেন প্রবীণ ফটোসাংবাদিক জালাল উদ্দিন হায়দার

ঢাকা: জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য মুক্তিযুদ্ধের অসাধারণ ও দুর্লভ সব ছবির চিত্রগ্রাহক, প্রবীণ ফটোসাংবাদিক জালাল উদ্দিন হায়দার আর নেই (ইন্না লিল্লাহি...রাজিউন)। সোমবার (১৩ মার্চ) দিবাগত রাত ৩টা ১৫ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। ফটোসাংবাদিকের ছেলে নিজাম উদ্দিন হায়দার তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সাংবাদিকদের পক্ষ থেকে এই কিংবদন্তির প্রতি বিনম্র শ্রদ্ধা এবং তাঁর রুহের মাগফেরাত কামনা করা হয়।

১৯৪১ সালের ২৭ জানুয়ারি জন্মগ্রহণ করেন জালাল উদ্দীন হায়দার। যশোর জেলা স্কুল থেকে মাধ্যমিক ও পরবর্তী সময়ে ওই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে ১৯৬৫ সালে ঢাকায় আসেন জালাল উদ্দীন হায়দার। এরপর তিনি দৈনিক পয়গাম দিয়ে ফটোসাংবাদিক হিসেবে চাকরিজীবন শুরু করেন। তিনি সর্বশেষ দৈনিক জনকণ্ঠে কাজ করেছেন।

এদিকে তার মৃত্যুতে শোক জানিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত।