NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, অক্টোবর ১৮, ২০২৬ | ৩ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীর দুই আবেদন ফ্রান্সে বিক্ষোভে সহিংসতা : পর্যটন দপ্তরে আগুন, গ্রেপ্তার ১৬০ জনের বেশি যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২ সেই ফেক ভিডিও নিয়ে এবার ক্ষোভ ঝাড়লেন পরীমনি যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নে ৫৪০ দিনের সুবিধা বাতিল নিশ্চিন্তে, নিরাপদে উৎসব উদযাপন করুন : প্রধানমন্ত্রী রাশিয়াকে তহবিল জোগাতে সহায়তা করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ জেলেনস্কির বিতর্কের জেরে প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়াকে বরখাস্ত করলেন ট্রাম্প মেসির ইন্টার মায়ামির সামনে আটলান্টা ইউনাইটেডের চ্যালেঞ্জ, মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে জমজমাট লড়াইয়ের অপেক্ষা
Logo
logo

ইতিহাস, বাংলা পরীক্ষায় ‘ডাহা ফেল’ ইংলিশরা!


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৪, ০৫:৪৫ এএম

ইতিহাস, বাংলা পরীক্ষায় ‘ডাহা ফেল’ ইংলিশরা!

স্পোর্টস ডেস্ক: ইতিহাস আগেই রচনা হয়েছিল। প্রথমবারের মতো ইংলিশদের বিপক্ষে টি-টোয়েন্টি জয়। এরপর টানা দুই ম্যাচ জিতে প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়। এবার হলো আরও বড় ইতিহাস। প্রথমবারের মতো ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার গৌরব অর্জন করেছে টাইগাররা।

ওয়ানডেতে সিরিজ হারার পর অনেকেই বলেছিল, `ইংলিশ পরীক্ষায় পাশ করেত পারেনি টাইগাররা।' তবে সিরিজ খোয়ালেও ধবলধোলাই হয়নি তামিমের দল। ২-১ ব্যবধানে সিরিজ হেরেছিল টাইগাররা।

কিন্তু টি-টোয়েন্টিতে মুদ্রার ওপিঠ দেখাল বাংলাদেশ। চট্টগ্রামে দাপুটে জয়ের পর মিরপুরেও বেন স্টোকসদের দাঁড়াতে দিল না টাইগাররা। টানা তিন ম্যাচে জয় তুলে নিয়ে বাংলাওয়াশ করে ছেড়েছে।

 

এবার যেন বাংলা পরীক্ষায় কোনো নম্বরই তুলতে পারলো না ইংলিশরা। বিপরীতে টি-টোয়েন্টিতে খানিকটা দুর্বল হিসেবে পরিচিত হলেও এবার যেন ভিন্ন রূপ দেখাল সাকিব আল হাসানের দল।

ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং নয়। এবার বাংলাদেশ দলীয় একতায় করেছে বাজিমাত। ব্যাটিংয়ে ঘাটতি সামলে নিয়ে বোলিংয়ে ঘুরে দাঁড়িয়েছে। আবার বোলিংয়ের ঘাটতি সামলে নিয়েছে ব্যাটে।

এককথায় অসাধারণ খেলেই সিরিজটা কব্জাগত করে নিয়েছে মোস্তাফিজ তাসকিন, লিটনরা। এবার উইকেটের সুবিধা নেওয়ার রবটাও খুব একটা শোনা যায়নি। এবার ঘরের মাঠে ছিল টাইগারদের দক্ষতার সুনিপুণ প্রদর্শনী।