NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬ | ৭ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’: ম্যাখোঁ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কেন বিতর্কে মেটা ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ৮০০ কোটি ডলার জ্বালানি সহায়তার ঘোষণা ট্রাম্পের সহিংস বিক্ষোভে টালমাটাল ফ্রান্স, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল পুলিশ সাফ চ্যাম্পিয়নশিপে থাকতে পারে ভিএআর, উন্নত প্রযুক্তির বল ‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর ‘রঙ্গিলা আসমান’
Logo
logo

ওয়ানডে সিরিজেও অধিনায়ক স্মিথ


খবর   প্রকাশিত:  ২৭ নভেম্বর, ২০২৩, ০২:০৭ পিএম

ওয়ানডে সিরিজেও অধিনায়ক স্মিথ

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের মাঝপথে মায়ের অসুস্থতার কারণে দেশে ফিরে গিয়েছিলেন। গেল শুক্রবার তার মা মারিয়া কামিন্স না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। মাতৃশোক এখনো কাটিয়ে উঠতে পারেননি তিনি। তাইতো ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজেও ফিরছেন না। সে কারণে ওয়ানডে সিরিজেও অধিনায়ক থাকছেন স্টিভেন স্মিথ।

এ বিষয়ে অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেছেন, ‘প্যাট ফিরছে না। সম্প্রতি যা ঘটে গেছে সেটার রেশ এখনো কাটিয়ে উঠতে পারেননি। আমাদের সহমর্মিতা প্যাট ও তার পরিবারের জন্য রয়েছে। তারা খুবই কঠিন একটি সময়ের মধ্য দিয়ে যাচ্ছে।’

১৭ মার্চ থেকে শুরু হওয়া ওয়ানডে সিরিজে সফরকারীদের নেতৃত্ব দিবেন স্মিথ। তার নেতৃত্বে অস্ট্রেলিয়া ইন্দোর টেস্ট জিতেছিল ৯ উইকেটে। আর আহমেদাবাদ টেস্ট করেছিল ড্র। যদিও প্রথম দুই টেস্ট হেরে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে তারা।