NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া ডন-সামিরার সেই ‘অন্তরঙ্গ’ ছবির নেপথ্যে কী?
Logo
logo

তুর্কমেনিস্তানের জালে বাংলাদেশের ৪ গোল


খবর   প্রকাশিত:  ০১ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৪ পিএম

তুর্কমেনিস্তানের জালে বাংলাদেশের ৪ গোল

স্পোর্টস ডেস্ক: এবার র‌্যাংকিংয়ের ওপরে থাকা তুর্কমেনিস্তানকে হারিয়ে দিল বাংলাদেশের মেয়েরা। আজ শুক্রবার রাজধানীর কমলাপুরস্থ বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এএফসি অনুর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের বাছাইপর্বের ‘এইচ’ গ্রুপের ম্যাচে আকলিমা খাতুন ও স্বপ্না রানির জোড়া গোলে র‌্যাংকিংয়ের তিন ধাপ ওপরের দলটিকে ৪-০ গোলে হারিয়েছে কোচ গোলাম রব্বানী ছোটন শিষ্যরা।

ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল স্বাগতিক বাংলাদেশ। গোল খরায় থাকা প্রথমার্ধের ইনজুরি টাইমে (৪৫+২মি.) গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন দারুণ ফর্মে থাকা ফরোয়ার্ড আকলিমা। স্বপ্না রানীর কর্নারের বল সফরকারী গোল রক্ষক ফিস্ট করলেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। এ সময় বক্সে জটলা থেকে নিখুঁত টোকায় গোল করেন আকলিমা।

বিরিতর পর ম্যাচের ৭১ মিনিটে ফের গোল করে বাংলাদেশকে দ্বিগুন ব্যবধানে পেঁছে দেন আকলিমা। ডান দিক থেকে ইতি খাতুনের ক্রস নিখুঁত ভলিতে জালে জড়ান স্বাগতিক স্ট্রাইকার।

এরপর স্বাগতিকদের আগ্রাসন আরো বেড়ে যায়। ম্যাচের ৮০তম মিনিটে ইতি খাতুনের ক্রসে বক্সের ভেতর হেডে লক্ষ্যভেদ করেন স্বপ্না রানী। পরের মিনিটে বক্সের বাইরে থেকে স্বপ্নার জোরালো শট তুর্কমেনিস্তানের এক ডিফেন্ডারের পায়ে লেগে জালে জড়ালে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিক বাংলাদেশ।

এর আগে বাছাইপর্বে নিজেদেরর প্রথম ম্যাচে ইরানের কাছে ৭-১ গোলের বিশাল ব্যবধানে হেরে গিয়েছিল মধ্য এশিয়ার দল তুর্কেমেনিস্তান। আজকের এই পরাজয়ে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেল তারা।

আগামী ১২ মার্চ রবিবার একই ভেন্যুতে ইরানের মোকাবেলা করবে বাংলাদেশ। সেরা দলটি পরের পর্বে খেলার সুযোগ পাবে। এই মুহূর্তে দুই দলের পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে এগিয়ে রয়েছে ইরান। সুতরাং সেরার আসন নিশ্চিত করতে হলে রবিবার ইরানকে অবশ্যই হারাতে হবে আকলিমা খাতুনদের। অপরদিকে ড্র করতে পারলেই পরের রাউন্ড নিশ্চিত হবে র‌্যাংকিংয়ে অনেকটাই এগিয়ে থাকা ইরানের।

সূত্র : বাসস