NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, অক্টোবর ১৮, ২০২৬ | ৩ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীর দুই আবেদন ফ্রান্সে বিক্ষোভে সহিংসতা : পর্যটন দপ্তরে আগুন, গ্রেপ্তার ১৬০ জনের বেশি যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২ সেই ফেক ভিডিও নিয়ে এবার ক্ষোভ ঝাড়লেন পরীমনি যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নে ৫৪০ দিনের সুবিধা বাতিল নিশ্চিন্তে, নিরাপদে উৎসব উদযাপন করুন : প্রধানমন্ত্রী রাশিয়াকে তহবিল জোগাতে সহায়তা করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ জেলেনস্কির বিতর্কের জেরে প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়াকে বরখাস্ত করলেন ট্রাম্প মেসির ইন্টার মায়ামির সামনে আটলান্টা ইউনাইটেডের চ্যালেঞ্জ, মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে জমজমাট লড়াইয়ের অপেক্ষা
Logo
logo

বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে টাইগারদের নতুন ইতিহাস


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৪, ০৫:৪৯ পিএম

বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে টাইগারদের নতুন ইতিহাস

স্পোর্টস ডেস্ক: জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করল বাংলাদেশ। বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজে প্রথম টি-টোয়েন্টিতে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে ইংলিশদের বিপক্ষে এটিই বাংলাদেশের প্রথম জয়।

ইংল্যান্ডের দেওয়া ১৫৭ রানের লক্ষ্যে বাংলাদেশ পৌঁছে গেছে ১২ বল হাতে রেখেই। রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ৩৩ রান এনে দেন লিটন কুমার দাস ও রনি তালুকদার। রনির (২১) বিদায়ের পর উইকেটে আসেন নাজমুল হোসেন শান্ত। কিছুক্ষণ পর সাজঘরে ফিরেন লিটনও (১২)। এরপর তৃতীয় উইকেটে ৬৫ রান আনেন নাজমুল হোসেন শান্ত ও অভিষিক্ত তৌহিদ হৃদয়। হৃদয় ২৪ রানে ফিরলেও ঝোড়ো ব্যাটিংয়ে অর্ধশত তুলে নেন শান্ত।

২৭ বলে অর্ধশত পূরণ করা শান্ত ৩০ বলে ৫১ রানের ইনিংস খেলে থামেন। মার্ক উডের একটি ওভারেই ১৭ রান নিয়েছিলেন তিনি। ১১২ রানে শান্তর বিদায়ের পর আর কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। অধিনায়ক সাকিব আল হাসান ও আফিফ হোসেন দলকে জিতেছে মাঠ ছাড়েন। সাকিব ২৪ বলে ৩৪ ও আফিফ ১৩ বলে ১৫ রানে অপরাজিত থাকেন।

এর আগে, টসে হেরে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৬ রানের সংগ্রহ করে ইংলিশরা। অধিনায়ক জস বাটলার ৪২ বলে ৬৭ রানের ইনিংসে খেলেন। এছাড়া ফিলিপ সল্টের অবদান ৩৫ বলে ৩৮। বেন ডাকেটের ব্যাট থেকে এসেছে ১৩ বলে ২০ রান। ম্যাচসেরার পুরস্কার উঠেছে শান্তর হাতে।