NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ১৫, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
শোকাবহ ১৫ আগস্ট আজ ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে অজুর বিশেষ ব্যবস্থা: চলতি বছরের শেষেই চালু হচ্ছে নতুন প্রকল্প প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র
Logo
logo

সেতুমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ


খবর   প্রকাশিত:  ১২ ডিসেম্বর, ২০২৩, ০৯:৪৬ পিএম

সেতুমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকা: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে এ সৌজন্য সাক্ষাৎ হয়।

সাক্ষাতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ঢাকার বিমানবন্দর থেকে জয়দেবপুর পর্যন্ত বাস র‌্যাপিড ট্রানজিট-বিআরটি প্রকল্পের কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। 

এ সময় চীনের রাষ্ট্রদূত প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে সেতুমন্ত্রীকে অবহিত করেন।

সৌজন্য সাক্ষাতে চীনের রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে পার্টি টু পার্টি সম্পর্ককে আরো সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন এবং সে লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের একটি প্রতিনিধিদলকে চীন সফরের আমন্ত্রণ জানান।