NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, অক্টোবর ১৮, ২০২৬ | ৩ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীর দুই আবেদন ফ্রান্সে বিক্ষোভে সহিংসতা : পর্যটন দপ্তরে আগুন, গ্রেপ্তার ১৬০ জনের বেশি যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২ সেই ফেক ভিডিও নিয়ে এবার ক্ষোভ ঝাড়লেন পরীমনি যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নে ৫৪০ দিনের সুবিধা বাতিল নিশ্চিন্তে, নিরাপদে উৎসব উদযাপন করুন : প্রধানমন্ত্রী রাশিয়াকে তহবিল জোগাতে সহায়তা করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ জেলেনস্কির বিতর্কের জেরে প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়াকে বরখাস্ত করলেন ট্রাম্প মেসির ইন্টার মায়ামির সামনে আটলান্টা ইউনাইটেডের চ্যালেঞ্জ, মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে জমজমাট লড়াইয়ের অপেক্ষা প্লে-অফের সমীকরণে গুরুত্বপূর্ণ লড়াই: সিটি ফিল্ডে এনওয়াইসিএফসির মুখোমুখি এলএএফসি
Logo
logo

কাচ্চিতে অন্য প্রাণীর মাংসের অভিযোগ মিথ্যা, দাবি সুলতানস ডাইনের


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০২:৩৫ পিএম

কাচ্চিতে অন্য প্রাণীর মাংসের অভিযোগ মিথ্যা, দাবি সুলতানস ডাইনের

ঢাকা: সুলতান’স ডাইনের কাচ্চির মাংস নিয়ে প্রশ্ন তুলেছেন এক ভোক্তা। এরপর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। অনেকে বিষয়টি নিয়ে সমালোচনা করেন। কেউ কেউ ফেসবুকে পোস্ট দিয়ে দাবি করেন, কাচ্চিতে খাসির মাংসের নামে অন্য প্রাণীর মাংস খাওয়ানো হচ্ছে।

এসব অভিযোগের ব্যাপারে মুখ খুলল রাজধানীর গুলশান-২ নম্বরের সুলতান’স ডাইন কর্তৃপক্ষ। কেননা ওই শাখার বিরুদ্ধেই অভিযোগ করেছিলেন ভোক্তা।

ওই শাখার মার্কেটিং কমিউনিকেশন অফিসার ববি রানি দাস গণমাধ্যমকে বলেন, ‘এই অভিযোগ ভিত্তিহীন। এটা অনেক বড় ব্র্যান্ড। এক ক্রেতা বিড়ালের মাংসের বিরিয়ানির যে অভিযোগ করেছেন, তা কোনোভাবেই সম্ভব নয়।’

ওই ভোক্তার অভিযোগ সম্পর্কে তিনি বলেন, ‘‘ওই ক্রেতার পরিচয় আমরা জানি না। উনি খাবার নেওয়ার ঘণ্টা দুয়েক পর আমাদের কাছে অভিযোগ করে বলেন, ‘এগুলো কিসের মাংস দিয়েছেন, বিড়ালের মাংসের বিরিয়ানি।’ আমরা বলেছি, এটা কোনোভাবেই সম্ভব নয়।’’

বুধবার বিকেলের পর থেকেই সুলতানস ডাইনের খাবার নিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে অভিযোগ করতে থাকেন অনেকে। কনক রহমান খান নামের একজনের বরাত দিয়ে কয়েকটি পেজে এ তথ্য ছড়িয়ে দেওয়া হয়। সেখানে কাচ্চির মাংসের হাড় চিকন দেখে প্রশ্ন তোলা হয়। ওই পোস্টে ৯৯৯-এ কল দিয়ে বিষয়টি জানানো হয়েছিল বলেও দাবি করা হয়। 

অভিযোগ সম্পর্কে জানতে সুলতাইন’স ডাইন-২-এর শাখায় যোগাযোগ করা হয়। তাদের পেজ থেকে পাওয়া নম্বরে কল দেওয়া হলে অপর প্রান্ত থেকে একজন নারী কল রিসিভ করেন। তিনি বলেন, ‘অভিযোগটি আমাদের নজরে এসেছে। এটি সম্পূর্ণ মিথ্য এবং ভিত্তিহীন।’ ব্যবসায়ী প্রতিপক্ষরা ‘রিউমার’ ছড়াচ্ছে বলেও দাবি করেন তিনি।