NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ১৫, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
শোকাবহ ১৫ আগস্ট আজ ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে অজুর বিশেষ ব্যবস্থা: চলতি বছরের শেষেই চালু হচ্ছে নতুন প্রকল্প প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র
Logo
logo

গুলিস্তানের মতো ঘটনার পুনরাবৃত্তি বন্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি


খবর   প্রকাশিত:  ০৭ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:৪৪ এএম

>
গুলিস্তানের মতো ঘটনার পুনরাবৃত্তি বন্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি

রাজধানীর গুলিস্তানের নর্থ সাউথ রোডের সিদ্দিক বাজারে ভবনে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যুর ঘটনায় শ্রমিক নিরাপত্তা ফোরাম গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংগঠনটি এমন ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে দায়ীদের বিচার করে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে।

বুধবার (৮ মার্চ) শ্রমিক নিরাপত্তা ফোরাম নামক একটি সংগঠনের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

শ্রমিক নিরাপত্তা ফোরামের আহ্বায়ক ড. হামিদা হোসেন বলেন, বাংলাদেশ শ্রম আইন (২০০৬) অনুযায়ী নিরাপদ কর্মপরিবেশ ও যথাযথ সুরক্ষা যন্ত্রপাতির ব্যবস্থা না রাখা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ নজরদারির অভাবে একের পর এক এ ধরনের দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটে চলেছে। সব ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি। একই সঙ্গে আহত শ্রমিকদের সুচিকিৎসার ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়াসহ নিহত ও আহত শ্রমিকদের জন্য আন্তর্জাতিক মানদণ্ড (লস অব ইয়ার আর্নিং) অনুসরণ করে ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।

তিনি আরও বলেন, যত্রতত্র অপরিকল্পিত ভবন নির্মাণ, কারখানা গড়ে তোলা এবং সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ নজরদারির অভাব বা অবহেলা ও উদাসীনতার কারণে বারবার এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। এসব ঘটনার পুনরাবৃত্তি রোধে এর আগে গঠিত কমিশনের সুপারিশগুলো বাস্তবায়নের জন্য আহ্বান জানাচ্ছি।