NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, অক্টোবর ১৯, ২০২৬ | ৪ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীর দুই আবেদন ফ্রান্সে বিক্ষোভে সহিংসতা : পর্যটন দপ্তরে আগুন, গ্রেপ্তার ১৬০ জনের বেশি যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২ সেই ফেক ভিডিও নিয়ে এবার ক্ষোভ ঝাড়লেন পরীমনি যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নে ৫৪০ দিনের সুবিধা বাতিল নিশ্চিন্তে, নিরাপদে উৎসব উদযাপন করুন : প্রধানমন্ত্রী রাশিয়াকে তহবিল জোগাতে সহায়তা করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ জেলেনস্কির বিতর্কের জেরে প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়াকে বরখাস্ত করলেন ট্রাম্প মেসির ইন্টার মায়ামির সামনে আটলান্টা ইউনাইটেডের চ্যালেঞ্জ, মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে জমজমাট লড়াইয়ের অপেক্ষা
Logo
logo

মেসির জন্য ম্যাচ আয়োজন করছে বার্সেলোনা


খবর   প্রকাশিত:  ০৪ জানুয়ারী, ২০২৪, ০৮:০১ পিএম

>
মেসির জন্য ম্যাচ আয়োজন করছে বার্সেলোনা

লিওনেল মেসিকে দলে পেতে বিভিন্ন ক্লাবের যেন লাইন ধরার মতো পরিস্থিতি! অবশ্য হবেই বা না কেন! বাঁ-পায়ে অসাধারণ নৈপুণ্য দেখানো বিশ্বজয়ী এই আর্জেন্টাইন মহাতারকার পায়ে সাফল্য লুটোপুটি খাচ্ছে। বিশ্বকাপ জয়ের পর জিতেছেন গোল্ডেন বুট ও ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব। কিন্তু কোন ক্লাবটি তার ভবিষ্যত গন্তব্য হতে যাচ্ছে, সেই জল্পনা এখনও থামছে না। সাবেক বার্সেলোনার সঙ্গে সম্পর্ক ছেদ হয়েও যেন হচ্ছে না। তার জন্য এবার ম্যাচ আয়োজনের ঘোষণা দিয়েছেন ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা।

ফরাসি ক্লাব পিএসজির সঙ্গে মেসির চুক্তির মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের জুনে। তবে মেসিকে দলে রাখতে নতুন করে তোড়জোড় চালালেও তিনি তাতে সাড়া দিচ্ছেন না। গণমাধ্যমের খবর, পিএসজির ভবিষ্যত পরিকল্পনা পছন্দ হয়নি মেসির। এরপর মেসি নিজেও জানিয়েছেন পিএসজির প্রথম বছরটা কষ্টে কাটিয়েছেন তিনি। পরক্ষণে বর্তমানে ফরাসি ক্লাবের সঙ্গে মানিয়ে উঠেছেন বলে থেকে যাওয়ার ইঙ্গিতও যেন দিয়ে রেখেছেন।

এর আগে সম্প্রতি মেসির বাবা জর্জিও মেসি বার্সেলোনা সফরে গিয়েছিলেন। কিন্তু সেখানে মেসির কাতালোনিয়ায় ফেরার ব্যাপারে বার্সার সঙ্গে কোনো আলোচনা হয়নি বলায় সেই আলোচনার ইতি ঘটে। পরে অবশ্য বার্সা ভ্রমণে গিয়েছিলেন মেসিও। তবে সেটিও ছিল শুধুমাত্র বন্ধু ও সতীর্থদের সঙ্গে সময় কাটানোর তাগিদে। কিন্তু এর মাঝেই নতুন করে মেসিকে নিয়ে কথা বলেছেন বার্সা সভাপতি লাপোর্তা।

ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর বরাত দিয়ে একটি প্রতিবেদন করেছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস। সেখানে মেসির সঙ্গে বার্সা সভাপতির কথোপকথনের কথা উল্লেখ করা হয়। লাপোর্তা জানিয়েছেন, ‘আমি জর্জ মেসির (মেসির বাবা) সঙ্গে কথা বলেছি। বিশ্বকাপে অনবদ্য অবদান রাখা মেসির জন্য আমরা একটি ম্যাচ আয়োজন করতে চাই।’

এরপরই মেসির দলবদল প্রসঙ্গে বার্সা সভাপতি বলেন, ‘মেসি বর্তমানে পিএসজিতে খেলছে। তাই সে ফিরবে কি ফিরবে না সে বিষয়ে কথা বলতে চাই না।’

কাতালান ক্লাব সভাপতির এমন বার্তায় বার্সার দরজা যে এখনও মেসির জন্য খোলা রয়েছে সেই ইঙ্গিতই পাওয়া গেছে। এর আগে অবশ্য ক্লাব কোচ ও মেসির সাবেক সতীর্থ জাভি হার্নান্দেজও বলেছিলেন, ‘বার্সেলোনা সব সময়ই মেসির বাড়ির মতো। ওর জন্য আমাদের দরজা সব সময় খোলা রয়েছে। অন্তত যতদিন আমি কোচ থাকব, ততদিন মেসির জন্য দরজা খোলা থাকবে। এই সিদ্ধান্তটা নির্ভর করছে মেসির উপর। ক্লাবের উপর নয়।’