NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া ডন-সামিরার সেই ‘অন্তরঙ্গ’ ছবির নেপথ্যে কী? জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী
Logo
logo

লিভারপুল সমর্থকদের টিকিটের টাকা ফেরত দেবে উয়েফা


খবর   প্রকাশিত:  ০৮ এপ্রিল, ২০২৫, ০৫:০৪ এএম

>
লিভারপুল সমর্থকদের টিকিটের টাকা ফেরত দেবে উয়েফা

গত চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগের বিশৃঙ্খলার জন্য লিভারপুলের অনেক সমর্থক স্টেডিয়ামে প্রবেশ করতে পারেননি। এজন্য আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উয়েফা। ইংলিশ ক্লাবটির ভক্তদের টিকেটের অর্থ ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

গত ২৮ মে স্তাদ দে ফ্রান্সে ফাইনালে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ ও লিভারপুল। ম্যাচ শুরুর আগে দর্শকদের স্টেডিয়ামে প্রবেশের সময় বেঁধে যায় গন্ডগোল। সমর্থকদের অনেকে সময়মতো মাঠে প্রবেশ করতে পারেননি। অনেকটা দাঙ্গার মতো বেঁধে যায় সেখানে। প্যারিসের পুলিশকে দেখা যায় কাঁদানে গ্যাস ছুড়তে, আক্রান্তদের মধ্যে ছিলেন নারী ও শিশুরাও।

এমন ঘটনার পর ফাইনাল শুরু হয়েছিল ৩৬ মিনিট দেরিতে। ওই ঘটনার জন্য প্রাথমিকভাবে লিভারপুলের সমর্থকদের কাঠগড়ায় তুলেছিল উয়েফা ও ফরাসি কর্তৃপক্ষ। তবে গত ফেব্রুয়ারিতে একটি স্বাধীন প্যানেল দীর্ঘ তদন্তের পর ঘটনাটির জন্য উয়েফার অব্যবস্থাপনাকে দায়ী করে।

উয়েফে জানিয়েছে, স্টেডিয়ামের এ, বি, সি, এক্স, ওয়াই ও জেড ক্যাটাগরির গেট, যেখানে 'সবচেয়ে কঠিন পরিস্থিতির অবতারণা হয়েছিল' সেখানকার টিকেটধারী সব ভক্তদের অর্থ ফেরত দেওয়া হবে।

লিভারপুল সমর্থকদের জন্য ফাইনালে ১৯ হাজার ৬১৮টি টিকেট বরাদ্দ ছিল। ফাইনালের টিকেটের মূল্য ছিল ৭৪ ডলার থেকে ৭৩৩ ডলার পর্যন্ত।