NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া ডন-সামিরার সেই ‘অন্তরঙ্গ’ ছবির নেপথ্যে কী?
Logo
logo

শ্বশুর আফ্রিদির দীক্ষায় বোলার শাহিনের ব্যাটিং ঝলক


খবর   প্রকাশিত:  ২৬ ডিসেম্বর, ২০২৪, ০৮:০৬ এএম

>
শ্বশুর আফ্রিদির দীক্ষায় বোলার শাহিনের ব্যাটিং ঝলক

চোট সারিয়ে মাঠে ফেরার আগে শাহিনকে আলাদা ভাবে প্রশিক্ষণ দিয়েছিলেন শাহিদ আফ্রিদি। বোলিংয়ের পাশাপাশি শাহিনের ব্যাটিংয়েও গুরুত্ব দিয়েছিলেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার। পিএসএলে তারই সুফল পেলেন তার জামাই। টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম অর্ধশতরান করলেন শাহিন।

বোলার শাহিন আফ্রিদিকে সমীহ করেন বিশ্বের প্রায় সব ব্যাটারই। পাকিস্তানের অন্যতম সেরা গতিময় পেসারের হাতে বল তুলে দিয়ে নিশ্চিন্তে থাকেন অধিনায়ক বাবর আজম। এ বার তিনি ব্যাটার শাহিনকেও ভরসা করতে পারবেন। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আগ্রাসী অর্ধশতরান করলেন শাহিন।

পেশোয়ার জালমির বিরুদ্ধে ৩৬ বলে ৫২ রানের ইনিংস খেললেন লাহোর ক্যালান্ডার্স অধিনায়ক। মারলেন ৫টি বিশাল ছক্কা। এছাড়া ৩টি চারও এসেছে তাঁর ব্যাট থেকে।

dhakapost

শুধু ব্যাট হাতে সফলই হলেন না শাহিন। আত্মবিশ্বাসী লাহোর অধিনায়ক নিজেকে ব্যাটিং অর্ডারের ছয় নম্বরেও তুলে এনেছিলেন এই ম্যাচে। ২১ রানে দলের ৪ উইকেট পড়ে যাওয়ার পর ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে চাপ মুক্ত করেন তিনি। পঞ্চম উইকেটে হুসেন তালাতের সঙ্গে গড়েন ১১৪ রানের জুটি। হুসেন করেন ৩৭ বলে ৬৩ রান। ৪টি চার এবং ৫টি ছয় মারেন তিনি।

হাত খুলতে কিছুটা সময় নেন  শাহিন। প্রথম ৯ বল খেলে করেছিলেন ১ রান। তার পর প্রতিপক্ষের বোলারদের পাল্টা আক্রমণ শুরু করেন লাহোর অধিনায়ক। ৩৪ বলে পূর্ণ করেন অর্ধশতরান।

শাহিনের আগ্রাসী অর্থশতরান অবশ্য দলকে জয় এনে দিতে পারেনি। পেশোয়ারের ২০৭ রানের জবাবে লাহোরের ইনিংস শেষ হয় ১৭২ রানে। পিএসএলের এই ম্যাচে বল হাতেও ৪ উইকেট নিয়েছেন আফ্রিদির জামাই। 

উল্লেখ্য, পিএসএল শুরুর কয়েক দিন আগেই আফ্রিদির মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে শাহিনের। হাঁটুর চোটের জন্য গত জুলাই মাস থেকে মাঠের বাইরে ছিলেন শাহিন। অস্ত্রোপচারের পর শুধু খেলেছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্ট।