NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া ডন-সামিরার সেই ‘অন্তরঙ্গ’ ছবির নেপথ্যে কী?
Logo
logo

বিশ্বকাপ দল নিয়ে মুখ খুললেন পাপন


খবর   প্রকাশিত:  ১০ ডিসেম্বর, ২০২৪, ০৪:১৫ এএম

>
বিশ্বকাপ দল নিয়ে মুখ খুললেন পাপন

চলতি বছর বাংলাদেশ ক্রিকেট দলের ব্যস্ততা পাহাড় সমান। কেননা একের পর এক সিরিজ খেলতে ব্যস্ত সময় পার করবে টাইগাররা। সিরিজের পাশাপাশি রয়েছে এশিয়া কাপও। এমনকি এবছরই ভারতের মাটিতে বড় আসর ওয়ানডে বিশ্বকাপও। বিশ্বকাপ শুরু হতে কয়েক মাস দেরি থাকলেও এখন থেকেই পরিকল্পনা মাফিক এগিয়ে চলছে টাইগাররা।  

চলতি বছরের অক্টোবরে মাঠে গড়াবে বিশ্বকাপ। আর বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল কেমন হবে সেটা আসলে এখনই বলা মুশকিল। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন অবশ্য সোমবার কিছুটা আভাস দিয়েছেন। ইংল্যান্ডকে সিরিজের শেষ ওয়ানডেতে হারানোর পর পাপন কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। 

সেখানে বিসিবি বস বলছিলেন, 'এটাই যে বিশ্বকাপের দল হবে এটা এখনই বলা মুশকিল। ধরেন, আমার একটা খেলোয়াড়ের ইনজুরি হলো। সেটা ওপেনার, মিডল অর্ডার বা লোয়ার অর্ডার হতে পারে। ওই খেলোয়াড়ের বিকল্প দেখে রাখতে হবে। নতুন কোচ একজনের খেলা না দেখে বিশ্বকাপে নামিয়ে দেবে? যেটা হবে, এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে আমাদের দুটো সিরিজ আছে। ওই সিরিজে আমরা দুই-একজনকে বিশ্রাম দিয়ে নতুন একজনকে দেখতে পারি।’

পাপন যোগ করেন, ‘এর মানে এই না যে, সে (বিশ্রাম পাওয়া খেলোয়াড়) বাদ পড়ে গেছে। বিকল্প কী আছে সেটা দেখার জন্য। এটা নিয়ে দুশ্চিন্তা বা মিডিয়ার হুলুস্থুলের কিছু নেই। এশিয়া কাপের জন্য যে দল ঘোষণা হবে ওটাই হবে বিশ্বকাপের দল।’