NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬ | ১৩ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

৮ দিন সাময়িক বিঘ্ন ঘটতে পারে বঙ্গবন্ধু স্যাটেলাইটের কার্যক্রম


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৭:৩৯ এএম

৮ দিন সাময়িক বিঘ্ন ঘটতে পারে বঙ্গবন্ধু স্যাটেলাইটের কার্যক্রম

ঢাকা: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সম্প্রচার কার্যক্রম ৮ দিন সাময়িক বন্ধ থাকতে পারে। সৌর ব্যতিচারের (সান আউটেজ) কারণে এ সময়ের মধ্যে সর্বনিম্ন ৫ মিনিট থেকে সর্বোচ্চ ১৩ মিনিট পর্যন্ত সম্প্রচারে বিঘ্ন ঘটতে পারে।

আজ সোমবার বিএসসিএল’র ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সম্প্রচার কার্যক্রম সাময়িক বিঘ্ন ঘটার সময়গুলো হলো:

 

৭ মার্চ স্থানীয় সময় সকাল ৯টা ৫৫ মিনিট থেকে ১০টা পর্যন্ত ৫ মিনিট;

৮ মার্চ ৯টা ৫২ মিনিট থেকে ১০টা ২ মিনিট পর্যন্ত মোট ১০ মিনিট;

৯ মার্চ সকাল ৯টা ৫১ মিনিট থেকে ১০টা ৩ মিনিট পর্যন্ত ১২ মিনিট;

১০ মাস সকাল ৯টা ৫০ মিনিট থেকে ১০টা ৩ মিনিট পর্যন্ত মোট ১৩ মিনিট;

১১ মার্চ সকাল ৯টা ৫০ মিনিট থেকে ১০টা ৩ মিনিট পর্যন্ত মোট ১৩ মিনিট;

১২ মার্চ সকাল ৯টা ৫১ মিনিট থেকে ১০টা ২ মিনিট পর্যন্ত মোট ১১ মিনিট;

১৩ মার্চ সকাল ৯টা ৫১ মিনিট থেকে সকাল ১০টা ১ মিনিট পর্যন্ত ১০ মিনিট এবং ১৪ মাস ৯টা ২২ মিনিট থেকে ৯টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৭ মিনিট।

প্রাকৃতিক কারণঘটিত এই সাময়িক বিঘ্নের জন্য বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।