NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ১৫, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
শোকাবহ ১৫ আগস্ট আজ ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে অজুর বিশেষ ব্যবস্থা: চলতি বছরের শেষেই চালু হচ্ছে নতুন প্রকল্প প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র
Logo
logo

প্রতিরক্ষা খাতে যৌথ উৎপাদনের প্রস্তাব ভারতীয় দূতের


খবর   প্রকাশিত:  ০৯ ডিসেম্বর, ২০২৩, ১০:৩৫ এএম

>
প্রতিরক্ষা খাতে যৌথ উৎপাদনের প্রস্তাব ভারতীয় দূতের

প্রতিরক্ষা খাতে যৌথ উন্নয়ন ও উৎপাদনের প্রস্তাব দেওয়ার পাশাপাশি বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে ভারতের সাশ্রয়ী ও উচ্চমানের প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি থেকে উপকৃত হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মা।

রোববার (৫ মার্চ) রাজধানীর একটি হোটেলে সেমিনার অন ইন্ডিয়ান ডিফেন্স ইকুইপমেন্ট (এসআইডিই) শীর্ষক সেমিনারে দেওয়া বক্তব্যে হাইকমিশনার এ প্রস্তাব দেন।

ভারতীয় হাইকমিশনের আয়োজনে সেমিনারে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল আতা-উল হাকিম সারওয়ার হাসান বক্তব্য দেন।

হাইকমিশনার ভার্মা উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রতিরক্ষা-শিল্প খাতে সহযোগিতাকে প্রতিরক্ষা অংশীদারত্বের একটি উদীয়মান কেন্দ্রবিন্দু হিসেবে চিহ্নিত করেন। তিনি ভারতের প্রধানমন্ত্রীর ‘মেক ইন ইন্ডিয়া, মেক ফর দ্য ওয়ার্ল্ড’ দৃষ্টিভঙ্গি কর্তৃক পরিচালিত গত প্রায় এক দশকে দেশটির প্রতিরক্ষাশিল্পের অর্জনসমূহ তুলে ধরেন।

হাইকমিশনার বাংলাদেশ সরকারকে ভারত সরকার কর্তৃক প্রদত্ত ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের ডিফেন্স লাইন অব ক্রেডিটের মাধ্যমে প্রতিরক্ষা আধুনিকীকরণে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বের জন্য ভারতের প্রস্তুতির কথা ব্যক্ত করেন। উভয় পক্ষের প্রতিরক্ষাশিল্পকে এই ব্যবস্থার পূর্ণ সুবিধা নেওয়ার আহ্বান জানান ভার্মা।

বাংলাদেশের সিজিএস লেফটেন্যান্ট জেনারেল হাসান ভারতের প্রতিরক্ষা উৎপাদন ক্ষমতার প্রশংসা করেন এবং প্রতিরক্ষা-শিল্পে আরও ঘনিষ্ঠ অংশীদারত্বের জন্য দুই পক্ষের মধ্যে গভীর সহযোগিতার প্রস্তাব দেন।