NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ত্বকে বাসা বেঁধেছিল ক্যান্সার


খবর   প্রকাশিত:  ২৫ নভেম্বর, ২০২৪, ০৭:৩২ এএম

>
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ত্বকে বাসা বেঁধেছিল ক্যান্সার

মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সম্প্রতিই তার অস্ত্রোপচার করা হয়েছে। শুক্রবার হোয়াইট হাউসের পক্ষ এ তথ্য জানানো হয়।

হোয়াইট হাউসের ফিজিশিয়ান কেভিন ওকনার জানান, ফেব্রুয়ারি মাসেই অস্ত্রোপচার হয় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। তার বুকের চামড়ার একটি অংশ বাদ দেওয়া হয়েছে, কারণ এ অংশে বাসা বেঁধেছিল বাসাল সেল কার্সিনোমা, যা একধরনের ত্বকের ক্যানসার।

চিকিৎসকরা জানান, অস্ত্রোপচার করে ওই অংশটি বাদ দেওয়ায় বর্তমানে সম্পূর্ণ সুরক্ষিত রয়েছেন তিনি। তার আর কোনো চিকিৎসার প্রয়োজন নেই।

হোয়াইট হাউসের পক্ষ থেকে প্রকাশিত চিঠিতে বলা হয়, প্রেসিডেন্ট জো বাইডেনের ত্বকে ক্যানসার ধরা পড়তেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। অস্ত্রোপচারে সমস্ত ক্যানসারাস টিস্যু বাদ দিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে তার ওই অস্ত্রোপচারের ক্ষতস্থান সম্পূর্ণ সেরে উঠেছে। আপাতত ডার্মাটোলজিস্টদের কড়া তত্ত্বাবধানে থাকবেন বাইডেন।

চিকিৎসকেরা আরও জানান, প্রেসিডেন্টের বুক থেকে ত্বকের একটি ছোট অংশ বাদ দেওয়া হয়েছে এবং তা বায়োপসির জন্য পাঠানো হয়েছে। ক্যান্সার শরীরে খুব বেশি ছড়িয়ে পড়েনি। গত ফেব্রুয়ারিতেই অস্ত্রোপচারের পর বাইডেনকে ‌ফিট সার্টিফিকেট দেওয়া হয়।

উল্লেখ্য, আমেরিকার ইতিহাসে সব থেকে বয়স্ক প্রেসিডেন্ট জো বাইডেন। ৮০ বছরের এই ডেমোক্র্যাটিক নেতার স্বাস্থ্য নিয়ে আগে থেকেই উদ্বেগ রয়েছে। এর মধ্যেই এবার জানা গেল, ত্বকের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। ২০২৪ সালে ফের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সামিলর হতে পারেন জো বাইডেন। এখন পর্যন্ত বাইডেন নিজে প্রার্থী হওয়ার কথা ঘোষণা না করলেও, সম্প্রতিই তার স্ত্রী মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন জানিয়েছেন, দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্টের লড়াইয়ে প্রার্থী হতে প্রস্তুত জো।