NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া ডন-সামিরার সেই ‘অন্তরঙ্গ’ ছবির নেপথ্যে কী?
Logo
logo

ক্যারিয়ারের শেষ প্রান্তেই আশরাফুল


খবর   প্রকাশিত:  ৩০ ডিসেম্বর, ২০২৩, ১১:৫০ এএম

>
ক্যারিয়ারের শেষ প্রান্তেই আশরাফুল

এ বছরের শুরুতে মোহাম্মদ আশরাফুল জানিয়েছিলেন এখন আর আশা করেন না জাতীয় দলের জার্সিতে খেলার। বলেছিলেন এখন কেবল খেলে যেতে চান, তা যেখানে যে ফরম্যাটেই হোক। সেদিন জানিয়েছিলেন আর হয়তো একটা-দুইটা সিজন খেলবেন তারপর ক্রিকেট থেকে সরে দাঁড়াবেন। আজ জানালেন এ মৌসুমের পর ক্রিকেট থেকে সরে দাঁড়াবেন। 

শনিবার মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে আসেন আশরাফুল। সেখানে এসে সোজা পা রাখেন সিসিডিএমে। উদ্দেশ্য ডিপিএলের দলবদল। এবারের আসরের জন্য সাবেক টাইগার অধিনায়ক চুক্তিবদ্ধ হয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে।

সাংকাদিকরা জানতে চাইলে অবসরের বিষয়ে কথা বলেন আশরাফুল। 

তিনি বলেন, 'চলতি মৌসুমই হবে আমার ডিপিএলে শেষ মৌসুম। এরপরই অবসরের পথে হাঁটব। এছাড়া সামনে যে বিসিএল, এনসিএল আছে, সেগুলো থেকেও সরে যাব। মোটকথা এবারই আমার শেষ মৌসুম। আমি ঘরোয়া ক্রিকেটে সব ধরনের টুর্নামেন্ট থেকে অবসরে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি।’