NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, অক্টোবর ২১, ২০২৬ | ৬ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ৮০০ কোটি ডলার জ্বালানি সহায়তার ঘোষণা ট্রাম্পের সহিংস বিক্ষোভে টালমাটাল ফ্রান্স, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল পুলিশ সাফ চ্যাম্পিয়নশিপে থাকতে পারে ভিএআর, উন্নত প্রযুক্তির বল ‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর ‘রঙ্গিলা আসমান’ জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীর দুই আবেদন ফ্রান্সে বিক্ষোভে সহিংসতা : পর্যটন দপ্তরে আগুন, গ্রেপ্তার ১৬০ জনের বেশি যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২ সেই ফেক ভিডিও নিয়ে এবার ক্ষোভ ঝাড়লেন পরীমনি
Logo
logo

চমক রেখেই প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনার দল ঘোষণা


খবর   প্রকাশিত:  ০১ জানুয়ারী, ২০২৪, ০৫:২৬ পিএম

>
চমক রেখেই প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনার দল ঘোষণা

চলতি মাসে দুটি প্রীতি ম্যাচ খেলতে নামবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচ দুটির জন্য ৩৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে দলটির বর্ষসেরা কোচ লিওনেল স্কালোনি। প্রাথমিক দলে ডাক পেয়েছেন গার্নাচো, প্যারোন ও বুনোনাত্তেরা।

বিশ্বকাপজয়ী দলের ২৬ জন সদস্য রয়েছেন এই দলে। লিওনেল মেসির নেতৃত্বেই প্রীতি ম্যাচে নামার কথা রয়েছে বিশ্বচ্যাম্পিয়নদের। তবে প্রাথমিক দলে সবচেয়ে বড় চমক ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলা ১৭ বছর বয়সী আলেসান্দ্রো গার্নাচো। এছাড়াও সদ্য সমাপ্ত ট্রান্সফার উইন্ডোতে আলোচিত আর্জেন্টাইন খেলোয়াড়রাও রয়েছেন এই দলে। তারা হলেন- লাউতারো ব্লাঙ্কো, নিহুয়েন পেরেজ, ফাকুন্দো বুনানোত্তে, জিওবানি লো সেলসো, এমিলিয়ানো বুয়েন্দিয়া ও নিকোলাস গঞ্জালেস।

এর আগে বৃহস্পতিবার এক বিবৃতিতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)আসন্ন দুই ম্যাচের প্রতিপক্ষ ও সময়-সূচি প্রকাশ করে। দেশের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া আর্জেন্টিনার প্রথম ম্যাচ হবে ২৩ মার্চ। সেই ম্যাচে তারা পানামাকে আতিথ্য দেবে। এর পাঁচদিন পরেই দ্বিতীয় ম্যাচে নামবেন মেসিরা। ২৮ মার্চ তারা খেলবে কিরাকাওয়ের বিপক্ষে।

৩৫ সদস্যের দলে যারা রয়েছেন-
গোলরক্ষক : এমিলিয়ানো মার্টিনেজ, জিরোনিমো রুলি ও ফ্রাঙ্কো আরমানি।

ডিফেন্ডার : নাহুয়েল মলিনা, গঞ্জালো মনটিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, জার্মান পেজেলা, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস অ্যাকুইনা, নিকোলাস তাগলিয়াফিকো, জুয়ান ফয়েথ ও লাউতারো ব্লাঙ্কো।

মিডফিল্ডার : রদ্রিগো ডি পল, লিয়েন্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার, গুইদো রদ্রিগেজ, আলেজান্দ্রো গোমেজ, এনজো ফার্নান্দেজ, অ্যাক্সিকুয়েল প্যালাসিয়াস, থিয়াগো আলমাদা, ম্যাক্সিমো প্যারোন, ফাকুন্দো বুনানোত্তে, জিওবানি লো সেলসো, এমিলিয়ানো বুয়েন্দিয়া ও ভ্যালেন্টিন কার্বোনি।

ফরোয়ার্ড : লিওনেল মেসি, আনহেল ডি মারিয়া, লাউতারো মার্টিনেজ, জুয়ান আলভারেজ, পাউলো দিবালা, আনহেল কোরেয়া, আলেসান্দ্রো গার্নাচো ও নিকোলাস গঞ্জালেস।