NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

প্রেসিডেন্ট জো বাইডেন এবং জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ শুক্রবার হোয়াইট হাউজে একটি বৈঠকে মিলিত হবেন


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৪:৪৫ এএম

>
প্রেসিডেন্ট জো বাইডেন এবং জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ শুক্রবার হোয়াইট হাউজে একটি বৈঠকে মিলিত হবেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ শুক্রবার (৩ মার্চ) হোয়াইট হাউজে একটি বৈঠকে মিলিত হবেন।

বৈঠকটিতে দুই নেতা ‘গোপনীয় আলোচনা’ করবেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। তবে তাদের আলোচনায় বিষয়বস্তুর প্রায় পুরোটাই থাকবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ।

বৃহস্পতিবার সন্ধ্যার পর একদিনের সফরে যুক্তরাষ্ট্রে যান ওলাফ শলৎজ। কিন্তু এ সফরে নিজের সঙ্গে কোনো সংবাদকর্মীকে নেননি জার্মান চ্যান্সেলর।

হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়েছে, বাইডেন ও ওলাফ শলৎজ এক ঘণ্টার মতো কথা বলবেন। এক কর্মকর্তা জানিয়েছেন, কয়েকদিন আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলাদাভাবে তারা দু’জন বৈঠক করেন। জেলেনস্কির সঙ্গে কী কথা হয়েছে, এ সম্পর্কে একে-অপরকে অবহিত করতে পারেন।

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ইউক্রেনকে আরও অস্ত্র সহায়তা দেওয়ার ব্যাপারে কথা বলবেন বাইডেন-শলৎজ। আশঙ্কা করা হচ্ছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইউক্রেনে সর্বশক্তি প্রয়োগ করে আরেকবার হামলা চালাতে পারে রুশ বাহিনী। আর এ নতুন বড় হামলা শুরুর আগেই কিয়েভের হাতে অস্ত্র তুলে দিতে চায় পশ্চিমারা।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ওলাফ শলৎজ যুক্তরাষ্ট্রে থাকা অবস্থায় ইউক্রেনের জন্য আরও ৪০০ মিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা প্যাকেজ ঘোষণা করা হবে।

এদিকে এ বছরের জানুয়ারিতে ইউক্রেনকে নিজেদের অত্যাধুনিক লিওপার্ড-২ ট্যাংক দিতে সম্মত হয় জার্মানি। তবে এর আগে তারা জার্মান সরকার শর্ত দেয়, যুক্তরাষ্ট্রকেও ইউক্রেনকে ভারী ট্যাংক দিতে হবে। পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন জার্মানির এ শর্ত মেনে নেন।