NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ৩০, ২০২৬ | ১৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
২০৩৮ সালে ৬৪ দলের ফিফা বিশ্বকাপ আয়োজনে আগ্রহী যুক্তরাষ্ট্র: হোয়াইট হাউসের বড় ঘোষণা ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্র বিক্ষোভের মুখে পদত্যাগের ঘোষণা সার্বিয়ার প্রেসিডেন্টের ‘ধর্মীয় অবমাননা’র অভিযোগ, ১৫ দিন সম্প্রচার বন্ধ জিও নিউজের মরক্কোর বিস্ময়বালককে নিয়ে ইউরোপ জায়ান্টদের কাড়াকাড়ি ডেটিং অ্যাপে সঙ্গী খুঁজছেন রাকুল প্রীতের স্বামী? মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: সংসদে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী ‘সিয়াকেও লোহাগড় দুর্গ থেকে ফেলে দেওয়া হোক’
Logo
logo

জার্মানি সোভিয়েতে যা করেছে, ইউক্রেনে তাই-ই করছে রাশিয়া: জেলেনস্কি


খবর   প্রকাশিত:  ১৭ ডিসেম্বর, ২০২৪, ১১:২১ পিএম

>
জার্মানি সোভিয়েতে যা করেছে, ইউক্রেনে তাই-ই করছে রাশিয়া: জেলেনস্কি

চলমান ইউক্রেন যুদ্ধ নিয়ে বারবারই তুলনা হচ্ছে গত শতাব্দীতে হয়ে যাওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের। সর্বশেষ এই তুলনা টানলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। তার দাবি, ইউক্রেন যুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পুনরাবৃত্তি হচ্ছে।

বুধবার (২২ জুন) দ্বিতীয় বিশ্বযুদ্ধের বর্ষপূর্তি উপলক্ষে একথা বলেন জেলেনস্কি। বৃহস্পতিবার (২৩ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, ১৯৪১ সালের ২২ জুন সোভিয়েত ইউনিয়নে আক্রমণ করার পর নাৎসি জার্মানি যা করেছিল, সেই একই কাজ গত ২৪ ফেব্রুয়ারি সামরিক অভিযান শুরুর পর ইউক্রেনে করেছে রাশিয়া।

তিনি বলেন, ‘আজ ২২ জুন, যুদ্ধে নিহতদের শোক ও স্মরণ দিবস। বিংশ শতাব্দীর এই যুদ্ধ ইতিহাসে চিরকাল থাকবে এবং এর পুনরাবৃত্তি হবে না। কিন্তু এটির পুনরাবৃত্তি হয়েছে।’

জেলেনস্কির ভাষায়, ‘আজ এমন কথার অভাব নেই যে, নাৎসিরা (দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়) ২২ জুন সোভিয়েতে যা করেছিল, গত ২৪ ফেব্রুয়ারি সামরিক অভিযান শুরুর পর ইউক্রেনে সেটিই করেছে রাশিয়া...। সেসময় আক্রমণ শুরুর সকাল থেকে হানাদারের পরাজয় পর্যন্ত ১৪১৮ দিন অপেক্ষা করতে হয়েছে। আমাদের ভূখণ্ডকে মুক্ত করতে হবে এবং বিজয় অর্জন করতে হবে, তবে দ্রুত। অনেক দ্রুত।’

তিনি আরও বলেন, ‘এটি আমাদের জাতীয় লক্ষ্য এবং আমাদের অবশ্যই এটি অর্জনের জন্য প্রতিদিন কাজ করতে হবে। শুধু রাষ্ট্রই নয়, যখন যেখানে সম্ভব প্রতিটি নাগরিককেও কাজ করতে হবে।’

এদিকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ সম্মেলনের আগে ব্লকটির ১১ জন নেতার সাথে কথা বলেছেন ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ইউরোপীয় পার্লামেন্ট ইইউ প্রার্থীতার জন্য কিয়েভের যে আবেদন রয়েছে সেটি অনুমোদনের সম্ভাবনা বাড়ানোর লক্ষ্যেই ওই নেতাদের সঙ্গে কথা বলা হয়েছে।