NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, অক্টোবর ১৭, ২০২৬ | ১ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
আ.লীগের সভা: শেখ হাসিনার প্রত্যাবর্তন ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি আবারো ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ইচ্ছা শেখ হাসিনার, গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার আহ্বান মেসির ইন্টার মায়ামির সামনে আটলান্টা ইউনাইটেডের চ্যালেঞ্জ, মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে জমজমাট লড়াইয়ের অপেক্ষা প্লে-অফের সমীকরণে গুরুত্বপূর্ণ লড়াই: সিটি ফিল্ডে এনওয়াইসিএফসির মুখোমুখি এলএএফসি জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডে দারিদ্র্য কমবে ৫ শতাংশ : তিতুমীর যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ শিক্ষক নিহত ছাত্র আন্দোলনে উত্তাল আলবেনিয়া, পদত্যাগ করবেন না জানালেন প্রধানমন্ত্রী লাউতারোর জায়গায় আর্জেন্টিনা দলে সুযোগ পেতে পারেন ব্রাজিলের ক্লাবে খেলা স্ট্রাইকার মেয়ের প্রথম জন্মদিনে কী লিখলেন অপূর্ব?
Logo
logo

বৃহত্তর ঐক্য সৃষ্টির নামে তামাশা করছে বিএনপি : কাদের


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৩:৩৮ এএম

>
বৃহত্তর ঐক্য সৃষ্টির নামে তামাশা করছে বিএনপি : কাদের

‘বৃহত্তর ঐক্য’ সৃষ্টির নামে তামাশা সৃষ্টি করে বিএনপি নিজেদের ব্যর্থতা আড়ালের ‘অপচেষ্টা’ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২ জুন) সকালে রাজধানীর সেতু ভবনে ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিএনপি জনগণের কাছে যাওয়ার কোনো ইস্যু খুঁজে পাচ্ছে না। তারা এখন সময় ক্ষেপণের জন্য নিজ বলয়ে সংলাপ করছে। বিএনপির নেতায় নেতায় সংলাপ জনগণ এর আগেও দেখেছে। কিন্তু জনগণ পর্বতের মুষিক প্রসব ছাড়া আর কিছুই দেখেনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি দিন-রাত সরকারের অন্ধ সমালোচনা আর বিরামহীন মিথ্যাচার এবং বিষোদগার করে চলেছে। এখন তারা বলছেন, আমার ভাষা নাকি রাজনীতির ভাষা নয়।

ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন রেখে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই বাক-সংযমী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আমরা সবসময় রাজনৈতিক ভাষায় কথা বলি। আমাদের ভাষায় কোনো আপত্তিকর বক্তব্য আসে না। এমন শিক্ষা আওয়ামী লীগের নেতাকর্মীরা পায়নি। অন্যদিকে বিএনপি ও তাদের কর্মীরা রাস্তার ভাষায় কথা বলে।

বিএনপি নেতারা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম সম্মানের সঙ্গে উচ্চারণ করেন না উল্লেখ করে সাধারণ সম্পাদক বলেন, তারা শ্লোগান দেয়, ‘৭৫-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’- এর চেয়ে অশ্রাব্য ভাষা আর কী হতে পারে! প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়,- এটা কি কখনো মেনে নেওয়া যায়? এরচেয়ে আর নোংরা ভাষা কী হতে পারে?

ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, আগে নিজেরা সংযত ভাষায় কথা বলুন, তারপর আমাদের বলুন। জনগণ মনে করে, আগুন সন্ত্রাস, দুর্নীতি আর লুটপাট যাদের রাজনীতি, তাদের ভাষা-মাধুর্যের চেয়ে ভাষা চাতুরতাই বেশি প্রিয় হবে। এটাই স্বাভাবিক।