NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া ডন-সামিরার সেই ‘অন্তরঙ্গ’ ছবির নেপথ্যে কী?
Logo
logo

মেয়ের ঢেঁকুর তোলানোর দায়িত্বে আছেন রণবীর


খবর   প্রকাশিত:  ২৫ ডিসেম্বর, ২০২৩, ০৪:৫৮ পিএম

>
মেয়ের ঢেঁকুর তোলানোর দায়িত্বে আছেন রণবীর

দেখতে দেখতে তিন মাস বয়স হয়ে গেছে রণবীর-আলিয়ার মেয়ে রাহার। দু’সপ্তাহ হলো সে হাসতেও শিখেছে। মেয়ে যেমন একদিকে হাসতে শিখেছে, তেমনি বেড়েছে বাবার কাজ। 

বাবার এখন দায়িত্ব হয়েছে খাওয়ানোর পর মেয়েকে নিয়ম করে ঢেঁকুর তোলানো। নিজের নতুর এ দায়িত্বর কথা জানিয়েছেন রণবীর নিজেই। 

বাবা হওয়ার অনুভূতি নিয়ে কথা বলতে গিয়ে রণবীর বলেন, বাবা হওয়াটা সব থেকে সুন্দর অনুভূতি। আমি চাই সবাই এক বার অন্তত এই অনুভূতির মধ্যে দিয়ে যাক। আমার মেয়ের তিন মাস বয়েস। দু’সপ্তাহ হলো সে হাসতে শিখেছে। ওর হাসি আমার মন গলিয়ে দেয়। এখানে আসার আগে মাত্র কুড়ি মিনিট কাটাতে পেরেছি ওর সঙ্গে। তাতেই চাঙ্গা হয়ে গিয়েছি। আমি ওর ঢেঁকুর তোলানোর দায়িত্বে আছি। এর আগে আমি জানতাম না বাচ্চাদের ঢেঁকুর তোলাটা এতটা গুরুত্বপূর্ণ। যত ক্ষণ বাড়িতে থাকি, ওর সঙ্গেই থাকি।  

তার পরের সিনেমা ‘তু ঝুঠি, ম্যায় মাক্কার’র প্রচারণায় কলকাতায় এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এসব জানান রণবীর।