NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া ডন-সামিরার সেই ‘অন্তরঙ্গ’ ছবির নেপথ্যে কী?
Logo
logo

সাকিবের সঙ্গে দ্বন্দ্ব অস্বীকার, যা বললেন তামিম


খবর   প্রকাশিত:  ৩০ নভেম্বর, ২০২৩, ০১:৪৮ পিএম

>
সাকিবের সঙ্গে দ্বন্দ্ব অস্বীকার, যা বললেন তামিম

প্রায় একই সময়ে জাতীয় দলে এসেছিলেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। এরপর থেকেই দুজনের বন্ধুত্ব ছিল চোখে পড়ার মতো। মাঠের বাইরে গলায় গলায় ভাব আর ময়দানে ছিল পারফরম্যান্সে একজন আরেকজনকে ছাড়িয়ে যাওয়ার লড়াই। তবে সেদিন ফুরিয়েছে। অনেকদিন ধরেই গুঞ্জন দুজনের সম্পর্কে ভাটা পড়েছে। একই মঞ্চে দাঁড়ালে কেউ কারও ছায়া মাড়ান না। সেই গুঞ্জনে নতুন প্রলেপ দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এবার সে দ্বন্দ্বের কথা অস্বীকার করেছেন তামিম।

রোববার ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে মিরপুরে সংবাদ সম্মলনে আসেন তামিম। কথা বলেছেন ইংল্যান্ড সিরিজ নিয়ে। সাকিবের সঙ্গে নিজের সম্পর্ক নিয়েও বিস্তারিত ব্যাখ্যা দেন তিনি।

 

তামিম বলছেন, ‘আমার কাছে মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো- আমি ও সাকিব যখন জাতীয় দলের জার্সি পড়ে নেমে আমি আমার সেরাটা দিই। আর সাকিব নিজের সেরাটা দেয়। আমি যখন অধিনায়কত্ব করি, তখন পরামর্শ চাইলেই সে সাড়া দেয়। আবার তার অধিনায়কত্বেও আমিও প্রয়োজনীয় পরামর্শ দিতে প্রস্তুত থাকি। এর বাইরে কিছু নেই।’

প্রসঙ্গত, বাংলাদেশের ওয়ানডে দলের নেতৃত্বে তামিম এবং সাদা পোশাকে অধিনায়কের গুরুভার সামলান সাকিব আল হাসান। মাঠের বাইরে সম্পর্ক যেমনই হোক, মাঠে দুজনের আচরণে বিরূপ আচরণ পড়তে দেখেননি টাইগার ভক্তরা।