NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, অক্টোবর ১৮, ২০২৬ | ৩ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীর দুই আবেদন ফ্রান্সে বিক্ষোভে সহিংসতা : পর্যটন দপ্তরে আগুন, গ্রেপ্তার ১৬০ জনের বেশি যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২ সেই ফেক ভিডিও নিয়ে এবার ক্ষোভ ঝাড়লেন পরীমনি যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নে ৫৪০ দিনের সুবিধা বাতিল নিশ্চিন্তে, নিরাপদে উৎসব উদযাপন করুন : প্রধানমন্ত্রী রাশিয়াকে তহবিল জোগাতে সহায়তা করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ জেলেনস্কির বিতর্কের জেরে প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়াকে বরখাস্ত করলেন ট্রাম্প মেসির ইন্টার মায়ামির সামনে আটলান্টা ইউনাইটেডের চ্যালেঞ্জ, মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে জমজমাট লড়াইয়ের অপেক্ষা
Logo
logo

নিজের সেরা অস্ত্রই এখন ‘প্রতিপক্ষ’ বাবরের


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৪, ০৮:১৪ এএম

>
নিজের সেরা অস্ত্রই এখন ‘প্রতিপক্ষ’ বাবরের

বর্তমান সময়ে বিশ্বের তারকা পেসারদের একজন শাহিন আফ্রিদি। পাকিস্তান দলের হয়ে যখন এই পেসার খেলেন তখন অধিনায়কের বড় ভরসা হয়ে উঠেন তিনি। দলের অধিনায়ক বাবর আজমও গুরুত্বপূর্ণ সময় শাহিনকে বোলিংয়ে এনে প্রতিপক্ষ দলকে ভড়কে দেওয়ার চেষ্টা করেন। তবে এবার বাবর নিজেই পড়েছেন বড় এক চাপে। 

পাকিস্তান সুপার লিগে (পিএসএলে) রোববার শাহিনের লাহোর কালান্দার্সের মুখোমুখি হবে বাবরের পেশোয়ার জালমি। এই ম্যাচের আগে পাক অধিনায়ককে প্রশ্ন করা হয়েছিল, লাহোরের অধিনায়কের বল কী করে সামলাবেন? জবাবে বাবর বলেছেন, ‘আমি কি কাঁদতে কাঁদতে ওর কাছে যাব! কী করব, খেলতে তো হবেই!’ 

শাহিন-বাবর লড়াই দেখতে মুখিয়ে পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরাও। বাবর বলেছেন, ‘শাহিন বা লাহোরের বিরুদ্ধে আমরা সব সময় সেরাটা দেওয়ার চেষ্টা করি। শাহিন যে ধরনের বোলার এবং এখন যে ছন্দে রয়েছে, তাতে এই মুহূর্তে ওই পাকিস্তানের সেরা বোলার। প্রতিদিন উন্নতি করছে শাহিন। ওর বল খেলা সব সময় চ্যালেঞ্জের। ভাল খেলতে পারলে আত্মবিশ্বাস বাড়ে। সেরা বোলারের বিরুদ্ধে খেলার অনুভূতি অন্য রকম। যদিও অনেক সময়ই শাহিন আমাকে সমস্যায় ফেলে।’

পাকিস্তানের এই অধিনায়ক আরো বলছেন, ‘আমাদের প্রতিযোগিতা মাঠের মধ্যে। বাইরে আমরা একসঙ্গে সময় কাটাই। আড্ডা, রসিকতা চলে আমাদের মধ্যে। আবার মাঠে লড়াইয়ে কেউ কাউকে ছাড়ি না। পিএসএলে মুহম্মদ রিজ়ওয়ান, শাদাব খান, হাসান আলি সবার বিরুদ্ধেই খেলতে হচ্ছে। পাকিস্তানের হয়ে আমরা একসঙ্গে খেলি। সব সময় আমরা নিজেদের সেরাটাই দেওয়ার চেষ্টা করি।'