NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ১২, ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

নিজেকে শেষ করে দিলেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ব্যক্তি


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:১১ পিএম

>
নিজেকে শেষ করে দিলেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ব্যক্তি

যুক্তরাষ্ট্রের ধনকুবের ও প্রখ্যাত ব্যবসায়ী থমাস লি আত্মহত্যা করেছেন। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছিল, ৭৮ বছর বয়সী থমাস লিকে তার ম্যানহাটনের অফিস থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

পরবর্তীতে নিশ্চিত হওয়া গেছে, তিনি আত্মহত্যা করেছেন।

থমাস লিকে প্রাইভেট ইক্যুইটি ইনভেস্টমেন্ট এবং লেভারেজড বায়আউটের অগ্রদূত হিসেবে বিবেচনা করা হতো।

বিলিয়ওনিয়ারদের তথ্য রাখা মার্কিন ম্যাগাজিন ফোর্বসের তথ্য অনুযায়ী, থমাস লির মোট সম্পত্তির পরিমাণ ছিল ২ বিলিয়ন ডলার। তিনি বিশ্বের মধ্যে ১ হাজার ৫০৭তম ধনী ব্যক্তি ছিলেন।

সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট পরবর্তীতে পুলিশের বরাতে জানায়, থমাস লি নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন। তার মাথায় গুলির স্পষ্ট ক্ষত পাওয়া গেছে। আর তার মরদেহ অফিসের টয়লেট ফ্লোরে পড়েছিল।

থমাস লিকে প্রথম মৃত অবস্থায় দেখতে পান তার এক নারী কর্মী। বৃহস্পতিবার সকাল থেকে কোনো সাড়া শব্দ না পাওয়ায় ওই নারী তার খোঁজ করতে থাকেন। তখন তিনি দেখতে পান থমাস টয়লেট ফ্লোরে মাটিতে পড়ে আছেন। তখন তিনি দ্রুত পুলিশকে খবর দেন।

থমাস লি ২০০৬ সালে ‘লি ইক্যুইটি’ প্রতিষ্ঠা করেন এবং সেটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এর আগে ‘থমাস এইচ লি পার্টনারের’ সিইও পদে ছিলেন তিনি। যেটি ১৯৭৪ সালে প্রতিষ্ঠা করা হয়েছিল। এছাড়া বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিরও দায়িত্বও পালন করেছেন এই মার্কিন ধনকুবের।