NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, অক্টোবর ৩, ২০২৬ | ১৮ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বে অব বেঙ্গল কনভারসেশন শুরু, বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী বাবার শেষ বিদায়ে উপস্থিত ছিলেন মোজতবা খামেনি বিষাক্ত ইনজেকশনেও বেঁচে গেলেন নারী, এখন কী হবে শ্রীলঙ্কার কাছে হেরে ব্রোঞ্জও খোয়াল বাংলাদেশ ‘জেলার ২’-এর সঙ্গে সংঘর্ষ এড়াতে পিছিয়ে গেল ‘ওম’ রাশিয়া থেকে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি দেশে আসছে আজ ইরান যুদ্ধের মধ্যে ‘কিছু’ অস্ত্রের মজুত কমেছে : ট্রাম্প জাতীয় পতাকা, সেনাবাহিনী, সংসদ সবই আছে, নেই শুধু দেশটাই! ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, বন্ধ প্রায় ৪০০ স্কুল মার্শাল দ্বীপপুঞ্জের পারমাণবিক ক্ষতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে আরও পদক্ষেপের আহ্বান জাতিসংঘের
Logo
logo

পিএসজি কিংবা বার্সা নয়, শৈশবের ক্লাবে ফিরবেন মেসি


খবর   প্রকাশিত:  ১৯ নভেম্বর, ২০২৩, ১০:৩৪ পিএম

>
পিএসজি কিংবা বার্সা নয়, শৈশবের ক্লাবে ফিরবেন মেসি

লিওনেল মেসি, এক অদ্ভুত ফুটবল জাদুকর। পায়ের জাদুতে পুরো বিশ্বকে বিভিন্ন সময় মুগ্ধ করেছেন এই তারকা। কাতার বিশ্বকাপেও পুরো বিশ্ব আরও একবার দেখেছেন ৩৫ বছর বয়সী মেসির ঝলক। টুর্নামেন্ট সেরার পুরষ্কার জেতার পাশাপাশি ৩৬ বছর বার্সাকে জিতিয়েছেন বিশ্বকাপ শিরোপা। এমন তারকাকে নিয়ে কাড়াকাড়ি হওয়াই তো স্বাভাবিক। 

আর্থিক কারণে মেসিকে ছেড়ে দিতে হয়েছিল বার্সেলোনার। এখন সেই দুরবস্থা কেটে যাওয়ায় আবারও দলে টানার গুঞ্জন উঠেছে। এমনকি দলের কোচ বলেই দিয়েছেন, মেসির দরজা সবসময় খোলা। ইন্টার মিয়ামিতে যাবেন মেসি, এমন গুঞ্জনও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর পিএসজি তো আছেই তালিকায়। মেসির সঙ্গে চুক্তি বাড়ানো নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে তারাও। 

তবে এসব কিছু ছাড়িয়ে এবার আসল নতুন দলের নাম। আর মেসি যে সেখানে যাওয়ার কথা ভাবছেন সেটা জানালেন তার কাছের বন্ধু এবং সাবেক আর্জেন্টাইন সতীর্থ আগুয়েরো। লিওনেল মেসির পরবর্তী গন্তব্য হতে চলেছে রোজারিও সান্তা ফে-তে তার শৈশবের ক্লাব নেওয়েল ওল্ড বয়েজ স্কুল, এমনটাই জানিয়েছেন সাবেক ম্যানচেস্টার সিটি তারকা। 

আগুয়েরো ইউওএলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘নেওয়েলে খেলার বিষয়ে ভালোমত চিন্তাভাবনা রয়েছে মেসির।’

সর্বসমক্ষে মেসির ভবিষ্যত নিয়ে আগুয়েরোর এমন মন্তব্য পছন্দ হয়নি আর্জেন্টাইন আরেক তারকা ম্যাক্সি রদ্রিগেজের। তাই বলেই ফেলেন, ‘কুনের (আগুয়েরো) কাছে যদি কোনও ঘটনা চাপা থাকে! এই বিষয়ে ভবিষ্যতে কী ঘটবে, সেটা আমরা দেখব। তবে এই প্রসঙ্গে এখন ছোটখাটো কোনও বিষয়ই বড়সড় একটা গুজবের রূপ নেবে। এতে প্রকৃত তথ্য হারিয়ে যাবে।’