NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া ডন-সামিরার সেই ‘অন্তরঙ্গ’ ছবির নেপথ্যে কী?
Logo
logo

দেশের চেয়ে সিনেমা বড় নয় : রণবীর কাপুর


খবর   প্রকাশিত:  ১০ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:১৫ এএম

>
দেশের চেয়ে সিনেমা বড় নয় : রণবীর কাপুর

ভারত ও পাকিস্তানের রাজনৈতিক দ্বন্দ্ব বহু পুরোনো। সাম্প্রতিককালে দুই দেশের সাংস্কৃতিক আদান-প্রদান পুরোপুরি বন্ধ। কিছু দিন আগে সেই পাকিস্তানের ছবিতে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করে সমালোচনায় পড়েন বলিউড অভিনেতা রণবীর কাপুর। এবার বিষয়টি পুরোপুরি খোলাসা করলেন অভিনেতা। জানালেন, দেশের চেয়ে সিনেমা বড় নয়।

গত বছর রেড সি চলচ্চিত্র উৎসবের মঞ্চে এক পাকিস্তানি পরিচালক রণবীর কাপুরকে পাকিস্তানি ছবিতে অভিনয়ের কথা বললে, রণবীর জানিয়েছিলেন তিনি একেবারেই রাজি। সেই সময় রণবীর বলেছিলেন ‘আমার মনে হয় শিল্প এবং শিল্পীর কাজের মাঝে কোনো কাঁটাতারের বেড়াজাল থাকতে পারে না।’

ফাওয়াদ খান অভিনীত ‘দ্য লেজেন্ড অফ মাওলা জাট’ সিনেমাটি পাক মুলুকে বিপুল সাফল্য পায়। এর জন্য পাক ফিল্ম ইন্ডাস্ট্রিকে অভিনন্দনও জানান রণবীর। তারপর বলেন, ‘অবশ্যই পাকিস্তানি সিনেমায় কাজ করতে চাইব।’

এই ইস্যু নিয়ে নিজ দেশে বিতর্কের মুখে পড়েছিলেন রণবীর। তবে ‘তু ঝুঠি ম্যায় মাক্কার’ ছবির প্রচারে এসে সেই পুরোনো কথা তুলে তিনি বললেন, ‘আমার উক্তির ভুল ব্যাখ্যা করা হয়েছে। আমি একেবারেই দেশকে নিয়ে কোনো ভুল মন্তব্য করিনি। শিল্প দেশের চেয়ে বড় নয়।’ সেই সঙ্গে রণবীর আরও বলেন, ‘যদিও আমি মনে করি সিনেমা সিনেমাই হয়। শিল্প শিল্পই।’

উল্লেখ্য, আগামী ৮ মার্চ মুক্তি পেতে চলেছে লাভ রঞ্জন পরিচালিত ‘তু ঝুঠি ম্যায় মাক্কার’ ছবিটি। এতে প্রথমবারের মতো রণবীর কাপুরের বিপরীতে জুটি বেঁধে অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অনুভব সিং, ডিম্পল কাপাডিয়া, বনি কাপুর প্রমুখ।