NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ১৫, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে অজুর বিশেষ ব্যবস্থা: চলতি বছরের শেষেই চালু হচ্ছে নতুন প্রকল্প প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
Logo
logo

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌরভ গাঙ্গুলীর সৌজন্য সাক্ষাৎ


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৯:৫৩ এএম

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌরভ গাঙ্গুলীর সৌজন্য সাক্ষাৎ

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফরে থাকা ভারতের সাবেক সফলতম অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। আজ শুক্রবার সকালে এই সাক্ষাতের সময় দেশটির সর্বকালের সেরা অধিনায়কদের একজন বলে বিবেচিত সৌরভের সঙ্গে ছিলেন তার স্ত্রী ডোনা গাঙ্গুলী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সূত্রে জানা গেছে, এটা স্রেফ সৌজন্য সাক্ষাৎই ছিল। 

ক্রিকেটপ্রেমী হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার খ্যাতি বিশ্বজোড়া। সময় পেলেই তিনি মাঠে এসে খেলা দেখেন। ২০১৯ সালে ভারতের বিপক্ষে ঐতিহাসিক পিংক বল টেস্ট দেখতে সৌরভ গাঙ্গুলীর আমন্ত্রণে তিনি কলকাতার ইডেন গার্ডেনে গিয়েছিলেন। সে সময় সৌরভ উচ্ছ্বাস প্রকাশ করে সাংবাদিকদের বলেছিলেন, “আপনাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি অবিশ্বাস্য। ওনাকে আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম। একজন প্রধানমন্ত্রী এখানে এসে বলছেন, ‘আমি সারা দিন খেলা দেখব, হোটেলে যাব না’, এটা ভাবা যায় না। ওনাকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা দেবেন।”

উল্লেখ্য, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের আমন্ত্রণে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সফরে এসেছেন সৌরভ। সেদিন বিকেলে তিনি ঢাকার একটি হোটেলে 'ডিএনসিসি মেয়র কাপ-২০২৩' উদ্বোধন করেন। নিজের বক্তব্যে বাংলাদেশের মানুষের কাছে পাওয়া ভালোবাসার কথা বলেছেন সৌরভ, 'একটা কথা বলি, যতবারই আমি এখানে আসি, এত মানুষের ভালোবাসা পাই যে বুঝতে পারি না এটা ভারত না বাংলাদেশ। আমাকে এত ভালোবাসার জন্য, নিজের বলে মনে করার জন্য আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা।'