NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ১৫, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে অজুর বিশেষ ব্যবস্থা: চলতি বছরের শেষেই চালু হচ্ছে নতুন প্রকল্প প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
Logo
logo

বাংলাদেশ-চীন উন্নয়ন অংশীদারিত্ব দিন দিন শক্তিশালী হচ্ছে


খবর   প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২৩, ১০:১২ এএম

>
বাংলাদেশ-চীন উন্নয়ন অংশীদারিত্ব দিন দিন শক্তিশালী হচ্ছে

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত সঙ ইয়ান বলেছেন, বাংলাদেশের সঙ্গে চীনের উন্নয়ন অংশীদারিত্ব দিন দিন শক্তিশালী হচ্ছে। ভবিষ্যতে এ উন্নয়ন সহযোগিতা অব্যাহত থাকবে। বাংলাদেশে ডিজিটাল প্রযুক্তিবিষয়ক বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলায় চীনের আগ্রহ রয়েছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে ডাক  ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

এসময় তারা দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় বিশেষ করে মোবাইল ও টেলিযোগাযোগ খাতসহ ডিজিটাল অবকাঠামো খাতের উন্নয়ন সংক্রান্ত বিষয়ে মতবিনিময় করেন।

চীন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু উল্লেখ করে টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। তিনি বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে চীনের ভূমিকার প্রশংসা করেন এবং ধন্যবাদ জানান। 

তিনি ভবিষ্যতে এসব সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানান। মন্ত্রী মোবাইলসহ ডিজিটাল যন্ত্র সংযোজন ও উৎপাদন শিল্পের জন্য নতুন প্রজন্মের ছেলে-মেয়েরা খুবই দক্ষতার পরিচয় দিচ্ছে উল্লেখ করে বলেন, এ খাতেও লাভজনক বিনিয়োগের সুযোগ রয়েছে। তিনি চীনকে ডিজিটাল যন্ত্র উৎপাদনে বাংলাদেশে কারখানা স্থাপনের আহ্বান জানান।

চীনের রাষ্ট্রদূত বাংলাদেশকে অন্যতম গুরুত্বপূর্ণ বন্ধুপ্রতিম দেশ হিসেবে অভিহিত করে বলেন, পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে। আঞ্চলিক সংযোগ বৃদ্ধি এ অঞ্চলের সব দেশের জন্য অর্থনৈতিক সমৃদ্ধি বয়ে আনবে। 

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে চীনের উন্নয়ন অংশীদারিত্ব দিন দিন শক্তিশালী হচ্ছে। ভবিষ্যতে এ উন্নয়ন সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।