NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ১৫, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে অজুর বিশেষ ব্যবস্থা: চলতি বছরের শেষেই চালু হচ্ছে নতুন প্রকল্প প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
Logo
logo

খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন, বললেন আইনমন্ত্রী


খবর   প্রকাশিত:  ২৭ ডিসেম্বর, ২০২৩, ০৪:১৪ পিএম

খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন, বললেন আইনমন্ত্রী

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে নির্বাচন করতে পারবেন না, তবে রাজনীতি করতে পারবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ বৃহস্পতিবার (২৩) রাজধানীর বিজ মিলনায়তনে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এমন মন্তব্য করেন।

আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয় দুটি শর্তে। একটি হলো বাসায় থেকে চিকিৎসা নেবেন। আরেকটি হলো দেশের বাইরে যেতে পারবেন না। রাজনীতি করতে পারবেন না- এমন কোনো শর্ত ছিল না।

খালেদা জিয়া দলীয় কার্যালয়ে অফিস করতে পারবেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটা তার ব্যক্তিগত বিষয়, আমি ওনাকে কী পরামর্শ দেব। আইনি পরামর্শ প্রয়োজন হলে ওনাদের আইনজীবীদের সঙ্গে কথা বলতে পারেন। না হলে আমার কাছে চিঠি লিখতে পারেন বলেও জানান তিনি।