NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ১৫, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে অজুর বিশেষ ব্যবস্থা: চলতি বছরের শেষেই চালু হচ্ছে নতুন প্রকল্প প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
Logo
logo
শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস্-২০২৩ এর উদ্বোধন

বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ এবং মশাল প্রজ্জ্বলন সেনাবাহিনী প্রধানের


খবর   প্রকাশিত:  ০৬ ডিসেম্বর, ২০২৩, ১২:২৭ এএম

বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ এবং মশাল প্রজ্জ্বলন সেনাবাহিনী প্রধানের

ঢাকা: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ এবং মশাল প্রজ্জলনের মাধ্যমে আজ বৃহস্পতিবার শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস্-২০২৩ এর চূড়ান্ত পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়। 

এই প্রজ্জ্বলন অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস্ এর কো-চেয়ারম্যান সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। চূড়ান্ত পর্ব অনুষ্ঠানের অংশ হিসেবে উদ্বোধন পরবর্তীতে প্রজ্জ্বলিত মশালটি আনুষ্ঠানিকভাবে সড়ক পথে টুঙ্গিপাড়া হতে জাজিরা-মাওয়া হয়ে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, আবাহনী মাঠ অতিক্রম করে ঢাকা আর্মি স্টেডিয়ামে পৌঁছাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সাথে এগিয়ে যাচ্ছে আমাদের ক্রীড়াঙ্গন। দেশের বিভিন্ন স্থান হতে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য এবং নতুন প্রতিভার সমন্বয়ে আমরা জাতীয় দলগুলোকে সমৃদ্ধ করতে পারব, ইনশাল্লাহ। 

 

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) প্রধান পৃষ্ঠপোষক শেখ হাসিনা এর সার্বিক নির্দেশনা এবং বিওএ এর সার্বিক ব্যবস্থাপনায় শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস্-২০২৩ তিনটি পর্বে অনুষ্ঠিত হচ্ছে। উক্ত গেমসে চূড়ান্তপর্ব আগামী ২৬ ফেব্রুয়ারি হতে ৪ মার্চ পর্যন্ত ঢাকায় অনুুষ্ঠিত হবে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের পাশাপাশি আয়োজক সংস্থা হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস্ আয়োজনের সাথে সরাসরি সম্পৃক্ত রয়েছে। প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস্ এর চেয়ারম্যান হিসেবে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, এমপি এবং কো-চেয়ারম্যান হিসেবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল, এমপি এবং সম্মানিত সেনাবাহিনী প্রধান, বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্ব পালন করছেন।

উক্ত অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার যশোর এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ, মহাসচিব, উপ-মহাসচিব, মহাপরিচালক, সদস্য সচিব, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যম ব্যক্তিবর্গ এবং ৮ জন মশাল প্রজ্জ্বলনকারী উপস্থিত ছিলেন।